1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
নড়াইলে গণঅধিকার পরিষদের নির্বাচন প্রস্তুতি সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

নড়াইলে গণঅধিকার পরিষদের নির্বাচন প্রস্তুতি সভা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪৭ অপরাহ্ণ

নড়াইলে গণধিকার পরিষদের জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গতকাল নড়াইলের আলাদাতপুর এলিট কুজিন রেস্টুরেন্টে,সকাল দশটায় গণধিকার পরিষদের মূল দলসহ অঙ্গসংগঠন গুলোর থানা ও জেলা পর্যায়ের সিরিয়ার নেতৃবৃন্দের উপস্থিতিতে গণঅধিকার পরিষদের নড়াইল জেলা কমিটির সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মনিরুল মাওলা ও লায়ন নুর ইসলাম।
আলোচনা সভায় নির্বাচন প্রস্তুতি, পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নির্দেশনা সহ কমিটি গঠন ও দায়িত্ব বন্টন কার্যক্রম সম্পন্ন হয়।
সভায় জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক গণধিকার পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
দলের সাংগঠনিক সম্পাদক বলেন সমস্ত দল এবং নেতাদের থেকে আমরা ব্যতিক্রম তা জনগণের কাছে প্রমাণ করতে হবে।
সভায় গণধিকার পরিষদের সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক যুব,শ্রমিক ও ছাত্র অধিকার পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ এবং মনিরুল মাওলা বলেন লায়ন নুর ইসলামকে আমরা নড়াইল ২ আসনে অধিকার পরিষদের ব্যানারে এম,পি হিসেবে দেখতে চাই।
এ লক্ষ বাস্তবায়নের জন্য প্রত্যেক পাড়া মহল্লায় আমাদের কাজ করে যেতে হবে।
সভায় লায়ন নুর ইসলাম বলেন এদেশের রাজনীতিতে ও দেশপ্রেমের ক্ষেত্রে ভি,পি নুরুল হক নূরের কোন বিকল্প নেই। তার ত্যাগ আর আদর্শযে ব্যতিক্রম তা নির্বাচন বাস্তবায়ন কমিটির কার্যক্রমের মধ্য দিয়ে ই জনগণের কাছে প্রমাণ করতে হবে। নির্বাচিত হওয়ার পরে কি করবেন সে অঙ্গীকার না দিয়ে, আপনারা যে জনগণের কল্যাণে এক নব দিগন্তের ইতিহাস তার নমুনা প্রমাণ করতে হবে। মানুষ এখন যথেষ্ট সচেতন। তারা নতুনত্বের সন্ধানে, আপনারাই তারা তা আপনাদের প্রমাণ করতে হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com