1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
নদীতে ডুবে দুই শিশুর করুন মৃত্যু - শোকাহত পরিবারের পাশে জামায়াত নেতা ড. ইকবাল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

নদীতে ডুবে দুই শিশুর করুন মৃত্যু – শোকাহত পরিবারের পাশে জামায়াত নেতা ড. ইকবাল

reporter মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
calendar প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪৩ অপরাহ্ণ

বাড়ির পাশে নদীতে ডুবে মারা যায় একই পরিবারের দুই ভাই- বোন ইয়ামিন ও নুসাইবা। ছেলে- মেয়ে হারিয়ে বাবা -মা যখন দিশেহারা একরাশ বুকভরা দরদ নিয়ে শোকাহত পিতামাতাকে সান্ত্বনা দিতে হাজির হলেন নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য প্রার্থী জামায়াত নেতা প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূইয়া।

৩১ আগস্ট রবিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বারদী ইউনিয়নের চেংগাকান্দি গ্রামে ঘটে এ হৃদয় বিদারক ঘটনা। গোয়ালপাড়া স্কুলের ইংরেজি শিক্ষক সুমন স্যার বলেন, চেংগাকান্দী গ্রামের কিছু যুবক যখন নৌ আনন্দ ভ্রমণ যাওয়ার জন্য নৌকা ও সাউন্ড বক্স নিয়ে বিকেলে নদীর মাঝে গান বাজিয়ে আনন্দ করছিল সে সময় একই গ্রামের শাহ আলীর ছেলে ইয়ামিন(৫) ও সালাউদ্দিনের মেয়ে নুসাইবা(৫) গান শুনে নদির ঘাটে যায় আনন্দ করার জন্য। ঘাটে বাধা নৌকায় উঠে নৌ ভ্রমণ গমোণচ্ছুদের সাথে আনন্দ করতে থাকে। কে জানতো এই আনন্দই তাদের শেষ আনন্দ হবে? মাবাবার বুক খালি করে চিরতরে হারিয়ে যাবে। এলাকার যুবকরা নৌ ভ্রমণে চলে গেলে ও আর বাড়ি ফেরেনি এই দুই ভাই- বোন। পরে তাদের ভেসে উঠা মৃত দেহ নদীতে দেখতে পায় এলাকাবাসি। দুই ছেলে মেয়েকে চিরতরে হারিয়ে তাদের পরিবার যখন শোকে হতবিহ্বল একরাশ বুক ভরা দরদ ও ভালবাসা নিয়ে হাজির হন জামায়াত নেতা প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূইয়া। তিনি তাদের বুকে টেনে নেন ও ধৈর্য্য ধরার পরামর্শ দেন। এলাকাবাসি ও নেতাকর্মীদের সাথে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন। শোকাহত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় অনেক নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com