মানবাধিকার সুরক্ষা ও অসহায় মানুষের সেবায় দৃষ্টান্ত গড়েছেন ঢাকার ধানমন্ডি স্থায়ী বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক লায়ন মনোয়ারা বেগম। তিনি সবসময় অবহেলিত ও নির্যাতিত মানুষের জন্যে কাজ করে আসছেন। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় অকাতরে দান করে আসছেন। বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তি পর্যায়ের জায়নামাজ ও ইসলামিক সামগ্রী বিতরন করে থাকেন। প্রতি শুক্রবার তিনি মসজিদের সামনে অপেক্ষমান হতদরিদ্রদের মাঝে উন্নতমানের খাবার ও পরিধেয় পোশাকাদী বিতরন করে থাকেন। অস্বচ্ছলদের কর্মসংস্থান ও আইনী সহায়তা দিয়ে থাকেন।