1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
চুয়াডাঙ্গায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

চুয়াডাঙ্গায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

reporter এম, কামাল, তুহিন, জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
calendar প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৫, ৬:৪৬ অপরাহ্ণ
ছবি তুহিন কামাল

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের অভিযানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও বেশি দামে সার বিক্রির দায়ে সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া এলাকায় অবস্থিত মেসার্স কামরুল ট্রেডার্স প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

২৪ আগস্ট সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত চলা অভিযানে মুদি দোকান ও সার-বীজ বিক্রেতা প্রতিষ্ঠানগুলো তদারকি করা হয়। এ সময় দেখা যায়, কামরুল ট্রেডার্স প্রতিষ্ঠানে টিএসপি সার ১,৩৫০ টাকার পরিবর্তে ১,৮৫০ টাকা এবং বাংলা টিএসপি ১,৩৫০ টাকার পরিবর্তে ২,৩০০ টাকায় বিক্রি করা হচ্ছিল। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ কীটনাশকও মজুত রাখা হয়েছিল।

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ও ৪০ ধারা অনুসারে প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক আদায় করা হয়। অভিযান চলাকালে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের প্রতি মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত দামে পণ্য বিক্রি করা এবং মেয়াদোত্তীর্ণ, মানহীন পণ্য, ঔষধ বা বীজ বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com