বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) ময়মনসিংহ জেলা ইউনিট কর্তৃক আয়োজিত “ময়মনসিংহ জেলা দ্বি-বার্ষিক কাউন্সিল-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ২২ আগস্ট দুপুর ৩:০০ টায় নগরীর গ্রীণ পয়েন্ট রেস্টুরেন্টে উক্ত অনুষ্ঠান আয়োজন করা হয়। এদিন জেলার বিগত বিওয়াইসিএফ কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে সকল সদস্যের প্রত্যক্ষ ভোটে আগামী দুই বছরের জন্য ৪১ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়।
জেলার বিওয়াইসিএফ সদস্যদের উপস্থিতিতে উৎসবমুখোর পরিবেশে নির্বাচনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। এতে নির্বাচন কমিশন প্যানেলে দায়িত্ব পালন করেন জনাব, মোঃ কামরুজ্জামান জুয়েল, সারোয়ার জাহান মুকুল, আলী আজম নিপু, মোঃ সদরুল আমিন মিথুন, আল-আমিন হৃদয়।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মারিয়া সুলতানা এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রনয় চন্দ্র বর্মণ। এছাড়া সিনিয়র সহ-সভাপতি মোঃ ইস্রাফিল হোসেন শান্ত, যুগ্ম-সাধারণ সম্পাদক ওসমান রনি, অর্থ সম্পাদক মোঃ শরীফুল ইসলাম এবং দপ্তর সম্পাদক সুমনা ইয়াসমিন শ্রাবণী নির্বাচিত হয়েছেন।
কাউন্সিলে বিগত কমিটির আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয় এবং উপস্থিত সদস্যরা ভবিষ্যৎ কার্যক্রম বিষয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন।
বিওয়াইসিএফ একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন যা কেবলমাত্র বিএনসিসি এক্স-ক্যাডেটদের নিয়ে পরিচালিত হয়। দেশব্যাপী ৫৩টি জেলা ও উপজেলায় এ সংগঠনটির কার্যক্রম বিস্তৃত।