1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

reporter শায়েক আহমদ, মৌলভীবাজার
calendar প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৫, ৫:৪১ অপরাহ্ণ

১৯ আগস্ট, ২০২৫ মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ০৮.৩০ ঘটিকায় পুলিশ লাইনস্ ড্রিল শেডে মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাকিলের সঞ্চালনায় মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন মাননীয় পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম -সেবা ।

কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের কাছ থেকে বিভিন্ন প্রস্তাব এবং পূর্ববর্তী মাসের কল্যাণ সভায় উত্থাপিত প্রস্তাব সমূহের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

এরপর ২০২৫ সালের জুলাই মাসের পারফরম্যান্স বিবেচনায় জেলার শ্রেষ্ঠ থানাসহ অন্যান্য ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।

জুলাই মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন শ্রীমঙ্গল থানার মোঃ আমিনুল ইসলাম।

শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন শ্রীমঙ্গল থানার অলক বিহারী গুন। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্টের পুরস্কার লাভ করেন সদর ট্রাফিকের সার্জেন্ট কমলেশ বিশ্বাস। এছাড়া শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসারের পুরস্কার পেয়েছেন সদর মডেল থানার এএসআই জাহিদুল ইসলাম।

জেলার গুরুত্বপূর্ণ ও ক্লু-লেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার ও সামগ্রিক পারফরম্যান্স বিবেচনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব নোবেল চাকমা, পিপিএম ; কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আজমল হোসেন, সদর সার্কেলের
অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের এবং শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমানকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

এছাড়া মৌলভীবাজার সদর থানায় ব্যবসায়ী রুবেল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, শ্রীমঙ্গল থানায় ক্লু-লেস হৃদয় হত্যা মামলার রহস্য উদঘাটন, কমলগঞ্জ থানায় আলোচিত ময়ুর মিয়া হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং বড়লেখা থানায় আলোচিত ছিনতাইয়ের ঘটনায় আসামি গ্রেফতার ও মালামাল উদ্ধারের জন্য থানার অফিসার ইনচার্জগণ এবং সন্তোষজনক পারফরম্যান্সের জন্য জেলা গোয়েন্দা শাখা ও এলআইসি বিশেষ পুরস্কার লাভ করে।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com