গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট ইউনিয়নে চাঞ্চল্যকর জামায়াত নেতা নজরুল ইসলামকে গ’লা কেটে হ’ত্যার ঘটনার অন্যতম হোতা,রিফাত মন্ডল সৌরভকে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকু ও নিহত নজরুল ইসলামের দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত সৌরভ নাকাই ইউনিয়নের শীতল গ্রাম হরিপুর গ্রামের সামিউল ইসলাম ছানার ছেলে।
এ প্রসঙ্গে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম এক ব্রিফিং এজানান, ঘটনার পরপরই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে খুব অল্প সময়ের মধ্যেই মূল আসামিকে শনাক্ত ও গ্রেফতার করা সম্ভব হয়েছে। তিনি বলেন, “অপরাধ যতই বড় হোক না কেন, গোবিন্দগঞ্জ থানা পুলিশ অপরাধীদের ছাড় দেবে না।”
এ ব্রিফিং কালে, গোবিন্দগঞ্জ থানার ওসি তদন্ত পবিত্র কুমার,সেকেন্ড অফিসার এস,আই সেলিম রেজা উপস্থিত ছিলেন।
পুলিশ আরও জানিয়েছে, এ মামলার অন্যান্য দিক নিয়েও তদন্ত অব্যাহত রয়েছে,এ ঘটনায় আরও যারা সহযোগী রয়েছে,তাদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য :গোবিন্দগঞ্জে নাকাই ইউনিয়নের শীতল গ্রামে শনিবার রাতে নজরুল ইসলাম(৩২)নামে এক বিকাশ,নগদ মোবাইল ব্যাকিং ব্যবসায়ীকে গ’লাকে’টে হ’ত্যা করে দুবৃ’র্ত্তরা। নিহ’ত নজরুল ইসলাম(৩২)নাকাই ইউনিয়নের
শীতলগ্রাম কানিপাড়ার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার রাতে বিকাশ,নগদ মোবাইল ব্যাকিং ব্যবসায়ী নজরুল ইসলাম দোকানের লেনদেনের শেষে দোকান থেকে বাড়ী ফেরার পথে,স্থানীয় মান্নান মন্ডলের জমির কাছে পৌঁছিলে ওত পেতে থাকা দুবৃ’র্ত্তরা তাকে ধরে নিয়ে ফাঁকা ধানক্ষেতের পাশে পরিত্যক্ত মাঠে গলা’কেটে হ’ত্যা করে। এলাকাবাসী ধরনা, সম্প্রতি যৌথ বাহীনির অভিযানে বেশে কয়েকজন হ্যাকার ধরা পড়ে। এই হ্যাকারদের ধারনা,তার দোকানে বিকাশ,নগদে লেনদেনের কারনে, আইনশৃঙ্খলা বাহিনী এই তথ্য পেয়েছে,এবং তারা ধরা খেয়েছে। এ নিয়ে বিরোধের জেরে তাকে গ’লা কে’টে হ’ত্যা করা হয়ে থাকতে পারে।
নিহ’ত নজরুল ইসলামের জ্যাঠাত ভাই জানান,দোকান চুরি ও বিকাশে লেনদেন সংক্রান্ত বিরোধ জেরে তাকে হ’ত্যা করা হয়েছে।
নিহ’ত নজরুল ইসলাম জামায়াতে ইসলামী শ্রমিক কল্যান ফেডারেশন, নাকাই ইউনিয়ন ৯নং ওয়ার্ড সভাপতি ছিলেন।
এলাকাবাসী এ হত্যা কান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।