1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
মুকসুদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যলী ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

মুকসুদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যলী ও আলোচনা সভা অনুষ্ঠিত

reporter মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
calendar প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৫, ৪:৫৬ অপরাহ্ণ

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুরে পোনা অবমুক্ত করণ, র‍্যলী,  আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) উপজেলা প্রশাসন ও  মৎস্য অধিদপ্তরের আয়োজনে এসব অনুষ্ঠানের আয়োজন করেন।

মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী দিনে উপজেলা চত্তরের সামনের পুকুরে ১০০ কেজি মাছ অবমুক্তকরণ কর্মসূচির মধ্য দিয়ে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার ও উপজেলা মৎস্য কর্মকর্তা দেবালা চক্রবর্তী। পরে মুকসুদপুর উপজেলা পরিষদের মেইনগেট থেকে একটি র‍্যলী বের হয়ে উপজেলা অডিটরিয়ম হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা মৎস অফিসার দেবালা চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।

গোপালগঞ্জ সদর সহকারী মৎস অফিসার মোঃ সাইয়েদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেখ, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) শীতল চন্দ্র পাল, মৎস চাষী দিদারুল আলম রুবেল, অংশবতি বিশ্বাস প্রমূখ।

আলোচনা সভায় মৎস্য সম্পদ রক্ষায় বিভিন্ন ধরনের পরামর্শ তুলে ধরেন মৎস্য চাষীসহ বক্তারা। বক্তারা বলেন, কারেন্ট জাল দিয়ে মাছ নিধনের ফলে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে। যে কারণে এই অবস্থার উন্নতি সাধনে পুলিশ প্রতিনিধিরা জানান, অবৈধভাবে মাছ ধরা অবশ্যই বন্ধ রাখতে হবে।

তারা বলেন, স্থানীয় জেলেসহ মাছ উৎপাদনকারী ব্যবসায়ীদেরকে দেশীয় মাছ চাষে উদ্বুদ্ধ করতে হবে। এতে উপজেলা মৎস্য অধিদপ্তর জানায়, মাছ রক্ষায় প্রজনন মওসুমে গত তিন মাসে জেলায় অবৈধ জাল ব্যবহার করে মাছ নিধনে উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

আলোচনা সভা শেষে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায়, দিদারুল আলম রুবেল এবং আরিফুল ইসলাম নয়নকে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com