মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পরকীয়া প্রেমের জেরে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৮ আগস্ট ২০২৫) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার গ্যারাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।আত্মহত্যাকারী গৃহবধূর নাম পারভীন আক্তার (৩০)। তিনি উপজেলার বলধারা ইউনিয়নের খোয়ামুড়ি গ্রামের প্রবাসী বাবর আলীর স্ত্রী। তার স্বামী দীর্ঘ ৮ বছর ধরে সৌদি আরবে প্রবাস জীবন কাটাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামীর অনুপস্থিতিতে পারভীন আক্তার একই ইউনিয়নের রফিকনগর গ্রামের দুদু কসাইয়ের ছেলে নুরু কসাইয়ের (৩৫) সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। সম্প্রতি তারা গ্যারাদিয়া এলাকার নকিম উদ্দিনের স্ত্রী হেনার বাড়িতে স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া বাসায় ওঠেন।পুলিশ জানায়, পারভীন আক্তার ও নুরু কসাইয়ের মধ্যে বনিবনা না হওয়ায় কথাকাটাকাটির এক পর্যায়ে নুরু ঘুমিয়ে পড়লে গৃহবধূ পারভীন ভোরে বাসার বারান্দায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।ঘটনার পর থেকে প্রেমিক নুরু কসাই পলাতক রয়েছে। খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিংগাইর থানার ওসি জানান, প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা হিসেবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।