1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
রাজশাহীতে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, বাড়ি ঘিরে রেখেছে সেনাবাহিনী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

রাজশাহীতে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, বাড়ি ঘিরে রেখেছে সেনাবাহিনী

reporter মোঃ সোহেল রানা, রাজশাহী ব্যুরো
calendar প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৫, ৩:৫৭ অপরাহ্ণ

রাজশাহীতে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, বাড়ি ঘিরে রেখেছে সেনাবাহিনী রাজশাহী নগরীর একটি কোচিং সেন্টারে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। সেনাবাহিনীর একটি দল আজ শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে প্রতিষ্ঠানটি ঘিরে রেখেছে।

ঘটনাস্থল নগরীর কাঁদিরগঞ্জ এলাকার ডক্টরস ইংলিশ নামের প্রতিষ্ঠানটি। এটি পরিচালনা করেন সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুনতাসিরুল অনিন্দ্য।

সেনাসূত্রে জানা গেছে, অভিযানে দুটি বিদেশি এয়ার গান, একটি রিভালবার, তিন বক্স ইয়ারগান শিশা, একটি ম্যাগনেট, ছয়টি দেশীয় অস্ত্র, একটি জিপিএস, চারটি ওয়াকি-টকি, একটি ট্রাজারগান, ১০টি সিমকার্ড, একটি বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, এনআইডি, ছয়টি মনিটর, তিনটি কম্পিউটার, তিনটি স্ক্যানার ও ৩৫টি মদের বোতল উদ্ধার করা হয়েছে।

 

তবে এখন পর্যন্ত ৪০ ইস্ট বেঙ্গলের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিক ভাবে বিষয়টি নিশ্চিত করেননি।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, সেনাবাহিনীর অভিযান সম্পর্কে তিনি আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না। তবে পুলিশের কাছে হস্তান্তর করা হলে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com