1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সিলেটে ছুকিরাঘাতে মাদ্রাসা শিক্ষক খুন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

সিলেটে ছুকিরাঘাতে মাদ্রাসা শিক্ষক খুন

reporter মোঃ জামাল উদ্দিন, সিলেট
calendar প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৫, ২:৫৫ অপরাহ্ণ

সিলেট নগরীর জালালাবাদ থানাধীন বড়গুল এলাকায় মাওলানা জুবায়ের আহমদ (৪৮) নামে এক মাদ্রাসাশিক্ষককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।

নিহত জুবায়ের আহমদ নগরীর ৩৭নং ওয়ার্ডের বড়গুল এলাকার বাসিন্দা এবং স্থানীয় ডা. তানজিনা আহমেদ দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন।

স্থানীয়রা বলেন, বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে বড়গুল গ্রামের বাসিন্দা আল আমিনের ছেলে নয়ন মাদ্রাসার পাশেই মাওলানা জুবায়েরকে উপর্যুপরি ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তারা জানান নয়নের পিতা আল আমিন সম্পর্কে নিহতের শালা এবং একটি হত্যা মামলায় আল আমিন জেল খাটেন।

জালাবাদ থানার ওসি হারুনুর রশিদ জানান, নিহত শিক্ষকের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নয়ন কে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। পারিবারিক বিরোধের জেরে তাকে খুন করা হয়েছে বলে জানা গেছে। অভিযুক্ত নয়ন নিহত ব্যক্তির আত্মীয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com