1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
ঘিওরে বিএনপির ৩১ দফা প্রচারনা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

ঘিওরে বিএনপির ৩১ দফা প্রচারনা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত

reporter নান্নু মিয়া 
calendar প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৫, ৪:২৪ অপরাহ্ণ

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণা এবং সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১১ আগস্ট আয়োজিত এ কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক বিপ্লবী সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ-১ আসনের (ঘিওর-দৌলতপুর-শিবালয়) ধানের শীষের মনোয়ন প্রত্যাশী এস. এ. জিন্নাহ কবীর।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক লোকমান হোসেন, মোঃ ফেরদৌস রহমান, সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক দৌলতপুর উপজেলা বিএনপি, আব্দুল খালেক শিকদার,সহ-সভাপতি মানিকগন্জ জেলা কৃষকদল, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মাণিকুজ্জামান মানিক, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, ঘিওর উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রাজা মিয়া, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মাহিদ মিয়া, জেলা যুবদল নেতা আমির হামজা পিন্টু, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ এবং জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন।
এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার ওপর জোর দেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com