1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সাভার প্রেসক্লাবের সামনে মানববন্ধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সাভার প্রেসক্লাবের সামনে মানববন্ধন

reporter  ফয়সাল
calendar প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৫, ৫:৩৪ অপরাহ্ণ

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ এবং শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাভার প্রেসক্লাব।  সকাল ১১.০০ টায় ক্লাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, সিনিয়র সহসভাপতি আরিফুর রহমান, গ্লোবাল টিভির সাভার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক তোফাসানি, এটিএন নিউজের শেখ বাশার, ক্লাবের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, একুশে টিভির শাহেদ জুয়েল, জিটিভির আজিমুদ্দিন, দপ্তর সম্পাদক এমদাদুল হকসহ অনেকে।

অনুষ্ঠানে সাংবাদিকরা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ড শুধু একটি প্রাণহানি নয়, এটি সংবাদপত্রের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর এক নির্মম ও বর্বর আঘাত। তুহিন হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করা হলেও পেছনের কুশিলবদের এখনও গ্রেফতার করা হয়নি। এই ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন সকলে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com