গাজীপুরের প্রকাশ্যে গলা কেটে হত্যা করলো গণমাধ্যম কর্মী আসাদুজ্জামান তুহিন কে এরই প্রতিবাদে সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এআর জুয়েলের সঞ্চালনায়, সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৯ আগস্ট বেলা১১ টায় সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ার ট্রাফিক মোড়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক আইনজীবী, শিক্ষক, শ্রমিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিন এর হত্যাকারীদের দ্রুত বিচার, তার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রধান এবং দেশের সকল গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধন বক্তব্য রাখেন, জেলা সিপিবির সাবেক সভাপতি অধ্যাপক চিত্ত রঞ্জণ তালুকদার, স্পেশাল পিপি এ্যাডঃ আনিসুজ্জামান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যালের এ্যাডঃ আমিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিলুর রহমান,জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য, দৈনিক বাংলার প্রতিনিধি জাঙ্গীর আলম,সুশাসনের জন্য নাগরিক (সুজন ) সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহার, দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার শফিকুল বারী,সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা বদরুল কাদির শিহাব,জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল সহ সকল শ্রেণী পেশার মানুষ।
বক্তারা বলেন, সাংবাদিক হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করেন। তাদের উপর হামলা মানে সত্য ও ন্যায় গনতন্ত্রকে রুদ্ধ করা। আসাদুজ্জামান তুহিন হত্যা মানে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি হুমকি। তারা এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি জোড় দাবি জানান।