1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
পাবনায় জুলাই গনঅভ্যুত্থান দিবস পালন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

পাবনায় জুলাই গনঅভ্যুত্থান দিবস পালন

reporter রোকন বিশ্বাস, পাবনা
calendar প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ণ

৫ আগস্ট, ২০২৫—জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পাবনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। পুলিশ সুপার মোর্তোজা আলী খান ও জেলা প্রশাসক মফিজুল ইসলামের নেতৃত্বে জুলাই-আগস্ট ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদ জাহিদুল ইসলাম, শহীদ জাহাঙ্গীর এবং শহীদ মাহাবুব হাসান নিলয়ের সমাধিস্থলে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় পুলিশ সুপার মোর্তোজা আলী খান ও জেলা প্রশাসক মফিজুল ইসলাম শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ পরিবার ও আহতদের নিয়ে স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com