1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
জুলাই গণঅভ্যুত্থানের বিজয় শোভাযাত্রায় জনতার ঢল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

জুলাই গণঅভ্যুত্থানের বিজয় শোভাযাত্রায় জনতার ঢল

reporter মোঃ মামুন আলী ,ঝিনাইদহ সদর 
calendar প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৫, ৪:৩৭ অপরাহ্ণ

ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থানের বিজয় শোভাযাত্রায় জনতার ঢল জুলাই গণঅভ্যুত্থাণ দিবস উপলক্ষে ঝিনাইদহে বিএনপির বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় শোভাযাত্রা করেছে ঝিনাইদহ জেলা বিএনপি। শোভাযাত্রায় জনতার ঢল নামে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ০৬ আগস্ট দুপুরে শহরের উজির আলী হাইস্কুল মাঠ থেকে বিজয় শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার স্বাধীন চত্বরে শেষ হয়।

শোভাযাত্রার নেতৃত্ব দেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ। বিএনপি ও তার সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী বিজয় শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

দিবসটি উপলেক্ষ্যে সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা উজির আলী হাইস্কুল মাঠে জড়ো হতে থাকেন। দুপুর নাগাদ মাঠটি লোকে লোকেলোকারণ্য হয়ে ওঠে।

শোভাযাত্রাতে নেতাকর্মীরা বাদ্যযন্ত্র, রঙবেরঙের প্লাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। তবে শোভাযাত্রায় হিন্দু সম্প্রদায়ের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
শোভাযাত্রা শেষে স্বাধীন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা আমিরুজ্জামান খান শিমুল, ঝিনাইদহ জেলা সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট এস এম মশিয়ূর রহমান, মুন্সি কামাল আজাদ পাননু, আলমগীর হোসেন আলম, আনোয়ারুল ইসলাম বাদশা, কৃষকদল নেতা মীর ফজলে ইলাহী শিমুল, যুবদল নেতা আহসান হাবিব রণক, আশরাফুল ইসলাম পিন্টু, ছাত্রদল নেতা সোমেনুজ্জামান সোমেন এবং মুশফিকুর রহমান মানিক বক্তৃতা করেন।

অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে পৃথিবীর অন্যতম স্বৈরশাসক হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশের আকাশে উদিত হয় নতুন সুর্য। জুলাই গণঅভ্যুত্থানের স্টেকহোল্ডারদের মধ্যে নানা মত ও পথ থাকবে। কিন্তু ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে আমরা সবাই এক।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com