চাটমোহর বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র হাসাদুল ইসলাম ( হিরা)এর নেতৃত্বে ৩৬ জুলাই (৫ আগস্ট) ২০২৪ ছাত্র জনতার গনঅভ্যুত্থানে এর বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,হাসাদুল ইসলাম (হিরা), সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদস্য সচিব,চাটমোহর উপজেলা শাখা।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ।
হাসাদুল ইসলাম হিরা এর নেতৃত্বে হাজার হাজার নেতা কর্মী মিছিলটিতে অংশগ্রহণ করেন, র্যালিটি,চাটমোহর বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক হয়ে,চাটমোহর বালুর চর মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়, প্রধান অতিথি বক্তব্যে হাসাদুল ইসলাম (হিরা) বলেন তিনি বলেন গত ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে আমি হীরা অনেক জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি কিন্তু আমি পালাই নাই রাজপথে ছিলাম। আছি থাকবো ইনশাআল্লাহ চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরের যোগ্য এমপি প্রার্থী থাকা শর্তও, কেন অন্য প্রার্থী আনা হলো। পাবনা ৩ এর জনগণ মেনে নেবে না চাটমোহর, ভাঙ্গুড়া ফরিদপুরের
জনগণের দাবি, স্থানীয় ধানের শীষের এমপি প্রার্থী দেখতে চাই।