মুকসুদপুরের বাটিকামারী উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বোডির সভাপতি নির্বাচিত হয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। ৩১ জুলাই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ড চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে বোর্ডের কলেজ পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা যায়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম গভর্নিং বডির সভাপতি মনোনীত হওয়ায় এক প্রতিক্রিয়ায়, কলেজের সম্তোষজনক ফলাফল, শিক্ষার মানোন্নয়নসহ সার্বিক উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম গভর্নিং বডির সভাপতি মনোনীত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদ শিকদার, সদস্য সচিব মাহফুজ হাসান, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্য সচিব আব্দুল কাইয়ুম মুন্সী।
এছাড়াও মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ কাজি ওহিদুল ইসলাম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বাটিকামারী ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আউয়াল ফকির জানান সেলিমুজ্জামান সেলিম বাটিকামারী উচ্চবিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় এ অঞ্চলের মানুষে খুব খুশি হয়েছেন, কলেজ নিয়ে তাদের প্রথম আশা পূরণ হয়েছে এবং জনাব সেলিমুজ্জামান সেলিম কলেজের ও ছাত্রছাত্রীদের লেখাপড়ার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন। উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও বাটিকামারী ইউনিয়নের বাসীন্দা নিয়ামূল করিম মনির বলেন, আমাদের প্রাণপ্রিয় নেতা সেলিমুজ্জামান সেলিম ভাই বাটিকামারী কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় আমাদের আনন্দের সীমা নাই, তিনি এ শিক্ষা দীক্ষায় এই কলেজকে মর্যাদাপূর্ণ জায়গায় স্থান দিবেন বলে আশা প্রকাশ করেন।