1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
প্রভাষকের বিরুদ্ধে মিথ্যা মামলায় এলাকাবাসীর বিক্ষোভ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

প্রভাষকের বিরুদ্ধে মিথ্যা মামলায় এলাকাবাসীর বিক্ষোভ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১২ মার্চ, ২০২৪, ৩:৪২ অপরাহ্ণ

নিউজ ডেস্ক সিরাজগঞ্জের এনায়েতপুরে রাশেদ উদ্দিন ভুইয়া নামের এক কলেজ প্রভাষকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসি বিক্ষোভ মিছিল করেছেন। রাশেদ ভুইয়া এনায়েতপুর থানা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক, খামারগ্রাম ডিগ্রি কলেজের প্রভাষক ও শিক্ষক সমিতির সাধারন সম্পাদক।

সোমবার সকালে এনায়েতপুর থানার সদর থেকে এলাকাবাসি, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশ গ্রহনে বিক্ষোভ মিছিলটি হাটখোলা, মন্ডলপাড়া, কেজি মোড় ও বেতিল- খামারগ্রাম এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এরপর খামারগ্রাম ডিগ্রি কলেজের সামনে অবস্থানকালে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- এনায়েতপুর থানা আওয়ামীলীগের সভাপতি আহম্মেদ মোস্তফা খান বাচ্চু, সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসি, সাবেক ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ, জেলা পরিষদের সদস্য আমিনুল ইসলাম আলামিন, সমাজ সেবক আলহাজ্ব উদ্দিন, প্রবীণ শিক্ষক বীরমুক্তিযোদ্ধা শাহাজাহান আলী মিঞা, শিক্ষার্থী হাফিজুর রহমান ও হযরত আলী নিলয় বক্তব্য রাখেন।

এ সময় বক্তরা বলেন, রাশেদ উদ্দিন ভুইয়া একজন কলেজ শিক্ষক। তার বিরুদ্ধে করা মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত। এনায়েতপুর থানার গোপীনাথপুর গ্রামের মাদক কারবারি ও জুয়ারিদের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত বাবু মির্জা জুয়েলারি ব্যবসা ছেড়ে ইদানিং সাংবাদিক পরিচয় দিয়ে নানা অপকর্মে করে যাচ্ছে। কথিত সাংবাদিক বাবু মির্জার ভাতিজা একসময়ের অস্ত্র ও ডাকাতি মামলার আসামী স্বপন মির্জা একুশে টিভির সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিদের হয়রানি করতো। বাবু মির্জার দায়েরকৃত মিথ্যা মামলা থেকে প্রভাষক রাশেদ ভুইয়াসহ নির্দোষী ব্যক্তিদের নাম অবিলম্বে প্রত্যাহার করার দাবিতে এলাকাবাসি বিক্ষোভ করছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com