1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
খানজাহানআলী মাজারের সেই কুমিরটিকে সরিয়ে আনা হয়েছে খুলনায় টিআর-এর রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, পুরনো ইট বিক্রির বিষয় তদন্তের দাবি মেয়ের জীবন বাঁচাতে কিডনি দিতে প্রস্তুত মা, বাধা অর্থসংকট শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ কুষ্টিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় শ্রীনগরে ইসলামি আন্দোলনের উপজেলা তৃণমূল দায়িত্বশীল সদস্য তারবিয়াত অনুষ্ঠিত খুলনা ডিবির অভিযানে গ্রেনেড বাবুর সহযোগী সহ আটক ৪, মাদক ও চোরাই মোটরসাইকেল উদ্ধার মাদকের বিরুদ্ধে অভিযোগ, জামিনে বেরিয়েই বাদী-সাক্ষীসহ ৭ জনকে কুপিয়ে জখম ঠাকুরগাঁওয়ে রুহিয়াকে নতুন উপজেলা ঘোষণা, মির্জা ফখরুলকে রুহিয়াবাসীর অভূতপূর্ব গণসংবর্ধনা

দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৩, ২:৫৪ অপরাহ্ণ
(ফাইল ফটো)

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগে নিজেদের গুছিয়ে নেওয়ার শেষ সুযোগ বাংলাদেশের সামনে। এই সুযোগকে কাজে লাগানোর ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

এটি বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচ। এর আগে শ্রীলংকার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে জয়লাভ করেছে টাইগাররা।

আজ সোমবার বাংলাদেশ সময় দুপুর ২:৩০ মিনিটে শুরু হয়েছে ম্যাচটি।

প্রস্তুতি ম্যাচে ইংলিশদের বিপক্ষে বাড়তি শক্তিও ক্ষয় করতে রাজি নয় বাংলাদেশ। কারণ আজ থেকে ঠিক আট দিন পরই এই ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। সুতরাং প্রস্তুতি ম্যাচটি প্রস্তুতির মতোই সারতে চান টাইগাররা। স্বাভাবিক কারণেই কেমন হতে পারে আজকের ম্যাচ, সেদিকে নজর থাকছে সবার।

চোটের কারণে এই ম্যাচেও খেলছেন না বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন ডেপুটি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলংকার বিপক্ষে আগের ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন মেহেদী হাসান মিরাজ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com