1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয় - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
লক্ষ্মীপুর রামগতিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎পোরশার সড়কে ছিনতাই-ডাকাতির আর কোনো স্থান নেই—নওগাঁ জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ ডেমরায় চাকা ব্লাস্ট হয়ে রেলিং ভেঙে উল্টাল এলপিজি ট্রাক, লুটপাট ঠেকাল পুলিশ কাশিপুরে অসুস্থ গরু জবাই ও বিক্রির তথ্য সংগ্রহে গেলে সাংবাদিকের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন গুলশানের অন্ধকারে ‘জোনাকি’ সেই নারী: বিয়ের প্রলোভনে একাধিক প্রতারণা ও কোটি টাকা আত্মসাতের অভিযোগ থাইল্যান্ডে চিকিৎসাধীন এমপি শাহাদাত হোসেন সেলিমসুস্থতা কামনায় ইছাপুর ইউনিয়ন বিএনপির দোয়া অনুষ্ঠিত কাশিয়ানীতে ‘যাত্রীবেশে’ ইজিবাইক ছিনতাইকালে ৩ সদস্য আটক পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ প্রতিপাদ্যে পরিচ্ছন্নতা অভিযানে বন বিভাগের অংশগ্রহণ ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে ৪২ বিজিবি কর্তৃক দেশি মদ আটক সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয়

reporter ফারুক হোসেন, হালুয়াঘাট 
calendar প্রকাশিত: ৩ জুন, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ

ময়মনসিংহ জেলা হালুয়াঘাট ।উপজেলা প্রশাসন, ময়মনসিংহের আয়োজনে উপজেলা বিজিসিসি (Block Grant Co-ordination Committee) কমিটির অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব ফয়সাল আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার, হালুয়াঘাট, ময়মনসিংহ।
সভায় উপজেলা প্রকৌশলী, এলজিইডি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক/আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, ইউ.পি. সংরিক্ষত সদস্যগণ উপস্থিত ছিলেন। সভায় ইউনিয়ন পরিষদসমূহ কর্তৃক বেসিক ব্লক গ্রান্ট (BBG) ও পারফরম্যান্স বেইজড গ্রান্ট (PBG) তহবিলের যথাযথ ব্যবহার, প্রকল্প নির্বাচন, বাস্তবায়ন, তদারকি এবং আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার, হালুয়াঘাট ইউনিয়ন পরিষদসমূহকে স্থানীয় জনগণের চাহিদা ও অগ্রাধিকার বিবেচনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং অংশগ্রহণমূলক পদ্ধতিতে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন। তিনি BBG ও PBG তহবিলের মাধ্যমে টেকসই অবকাঠামো উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং স্থানীয় সরকারের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় তহবিল ব্যবহারের ক্ষেত্রে সরকারি নীতিমালা যথাযথভাবে অনুসরণ, প্রকল্পের গুণগত মান নিশ্চিতকরণ, সময়মতো বাস্তবায়ন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com