1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকরা মাথা উঁচু করে দাড়াতে না পারলে জাতি হিসেবে আমরা এগোতে পারব না : বিসিবি পরিচালক ‎বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৭১ পিস ভারতীয় কসমেটিকস জব্দ আত্রাই ও রানীনগরে অত্র এলাকার সংসদ সদস্যের নিজস্ব অর্থ য়ানে দুটি পুলিশ বক্সের উদ্বোধন হালুয়াঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ মিরপুরে পরিবহন মালিকদের সাপ্তাহিক সভা ,নিয়ম-শৃঙ্খলা মেনে যাত্রীসেবা নিশ্চিতের নির্দেশ শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস টেকনাফে মাদরাসা ও ওয়াকফ এস্টেটের সাইনবোর্ড উপড়ে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভৈরবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি

পীরগঞ্জে অসহায় কৃষকের ২৫০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ

  • আপডেট সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৭ দেখেছেন

ফারুক হোসেন পীরগঞ্জ, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বসুদেব রায় নামে এক অসহায় কৃষকের ২৫০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ প্রভাশালীদের বিরূদ্ধে।

গত ৫’ই ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাতে পীরগঞ্জ উপজেলার জাবরহাট ইউনিয়নের বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে পরদিন রাতে পীরগঞ্জ থানায় ৩জনের নাম উল্লেখ্য করে এজাহার দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক বসুদেব।

কিন্তু ঘটনার ৯দিন অতিবাহিত হলেও কোন প্রতিকার না পাওয়ায় বেশ বেকায়দার মধ্যে পড়েছেন ক্ষতিগ্রস্থ পরিবারটি।

ক্ষতিগ্রস্ত কৃষক বসুদেব রায় জানান, বড়বাড়ি মৌজার ২১৮১ ও ২১৮২ দাগের ৮০ শতক জমি কলার চাষ করেছেন তিনি। ঘটনার দিন রাতে কোনো এক সময় পাঁচ মাস পূর্বে রোপণ করা কলা গাছগুলো দুর্বৃত্তরা কেটে দিয়েছে।

এমন অপরাধ করেও ক্ষমতার দাপটে উল্টো তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ইতোমধ্যে কেটে ফেলা গাছে প্রায় ৪০ হাজার টাকা খরচ হয়েছে। এতে প্রায় এক লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে জানান ফসল মালিক বসুদেব।

তিনি আরো বলেন, প্রায় ৯শ টি কলাগাছের মধ্যে রাতের আঁধারে বড়বাড়ি এলাকার আফজাল হোসেনের নেতৃত্বে তার পরিবারের সদস্যরা প্রায় ২৫০টি কলা গাছ কেটে ফেলেছে। আমি ন্যায়বিচারের জন্য আইনের কাছে বিচার চাই।

এদিকে অভিযুক্ত আফজাল হোসেনের ছেলে আমিনুল জানান, বিষয়টি অস্বীকার করে বলেন আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। ঘটনার সাথে আমরা কেউ জড়িত নই।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম (মুঠোফোনে) বলেন, অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.