1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
বোয়ালখালীতে বিকাশের দোকানের লাখ টাকা চুরির ঘটনায় একজন গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কিশোরগঞ্জে কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ আগৈলঝাড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভা সোনারগাঁয়ে রাতের অভিযান, গ্যাস লাইটার পিস্তলসহ আটক ৪ সাতক্ষীরায় দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সলঙ্গায় চাঁদা না পেয়ে হোটেল ভাঙ্গচুর, বিএনপি, জামায়েত নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ডিমলার ডাংগাটারী সীমান্তে চোরাচালানের অলিভ অয়েল ও রেজার আটক আটোয়ারী উপজেলা পরিষদ নির্বাহী অফিসার জনাব রিপা মনি দেবী বদলি হয়ে সিলেট চলে গেলেন পঞ্চগড়ের জেলা পরিষদের প্রশাসক হিসেবে দ্বায়িত্ব ভার গ্রহণ করেছেন এম এ মজিদ মুলাদী মাদক ও দেশি অস্ত্রসহ গ্রেফতার ২

বোয়ালখালীতে বিকাশের দোকানের লাখ টাকা চুরির ঘটনায় একজন গ্রেপ্তার

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২৪, ২:৫০ অপরাহ্ণ

বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি : চট্টগ্রাম বোয়ালখালীতে একটি বিকাশের দোকানের ক্যাশ বাক্স থেকে লাখ টাকা চুরির ঘটনায় মো.আমির হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩ ডিসেম্বর অভিযান চালিয়ে আমিরকে গ্রেপ্তার করা হয়। সে নগরীর চান্দগাঁও ৫ নম্বর ওয়ার্ডের মধ্যম মোহরার অসীম মিস্ত্রি বাড়ির আব্দুস সালামের ছেলে। এ সময় তার কাছ থেকে চুরির নগদ ৮৭ হাজার টাকা, ১৯ টাকা মূল্যমানের ১২০টি রিচার্জ কার্ড এবং ১৪ টাকা মূল্যমানের ২০টি রিচার্জ কার্ড ও ৩টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।  ১ ডিসেম্বর দিন দুপুরে উপজেলা শাকপুরা চৌমুহনী বাজারের মেসার্স লোকনাথ স্টোরের ক্যাশ বাক্সের তালা ভেঙে নগদ টাকা চুরি করে নিয়ে যায় চোর। এ ঘটনার সিসি ক্যামরায় ধারণকৃত ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অপরাধী শনাক্তে মাঠে নামে পুলিশ।ভুক্তভোগী দোকানদার বলেন, ওইদিন মোবাইল ফোনে এক ব্যক্তি জানায় একটি পার্সেল এসেছে তা দ্রুত নিয়ে যেতে। পার্সেল গ্রহণ করতে দোকান থেকে বের হয়ে নির্ধারিত ঠিকানায় যাই। সেখানে কেউ ছিলো না। পরে দোকানে ফিরে এসে দেখি ক্যাশ বাক্সের তালা ভাঙা। নগদ প্রায় দুই লাখ টাকা উধাও। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, গ্রেপ্তার আমির প্রাথমিকভাবে জানিয়েছে ১ লাখ ১ হাজার টাকা চুরি করেছে। এর মধ্যে আমির ১৪ হাজার টাকা দিয়ে মোবাইল সেট ক্রয় করেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com