বরিশালের আগৈলঝাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলা জাতীয়তাবাদী মহিলাদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে নেতাকর্মীরা অংশ নেন। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে এসে শেষ হয়।
আলোচনা সভার শুরুতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর বক্তব্য দেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর ইসলাম। প্রধান বক্তা ছিলেন বরিশাল উত্তর জেলা মহিলাদলের সহ-সভাপতি নয়ন খানম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি সাদিয়া বেগম।
এ সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বক্তিয়ার, আবুল হোসেন মোল্লা, সামসুল হক খোকন ও মান্নান আকন; গৈলা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম মোল্লা; আগৈলঝাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সি; গৈলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইমদাদুল হাওলাদার; জাসাস সভাপতি মো. রাসেল ফিরোজ।
এ ছাড়া আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি শামিমুল ইসলাম শামিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল হাওলাদার, মহিলা নেত্রী বদরুন্নেসা পরী, চম্পাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জাতীয়তাবাদী মহিলাদলের প্রতিষ্ঠার ইতিহাস, নারী নেতৃত্বের বিকাশ এবং সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।