1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
সাতক্ষীরায় দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ দাবিতে স্মারকলিপি প্রদান ভারতে যাওয়ার পর ছাতক ও কোম্পানীগঞ্জের ৩ যুবক নিখোঁজ, পরিবারে উদ্বেগ রাজশাহীর কারুশ্রী জুয়েলার্সে চুরির রহস্য উদঘাটন ডেঙ্গু ও অন্যান্য রোগ প্রতিরোধে সিরাজগঞ্জ সদরে বিশেষ জরুরি সভা নোয়াগাঁ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডবাসীর সেবা করতে চান মেম্বার পদপ্রার্থী মো. আব্দুল মান্নান মিয়াজী  ৪০ কোটির আবরার ফাহাদ স্টেডিয়াম প্রস্তুত, তবুও থমকে আছে কুষ্টিয়ার ক্রীড়াঙ্গন খিলক্ষেত ইসলামিয়া দাখিল মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে শব্দদূষণ রোধে জেলা প্রশাসনের মতবিনিময় সভা–র্যালি যশোরের পর কুষ্টিয়া বিআরটিএতেও রিফাতকে ঘিরে ঘুষ-হয়রানির অভিযোগ আশুলিয়ায় ডিবির অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাতক্ষীরায় দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা

reporter মোঃ হাফিজ, সাতক্ষীরা
calendar প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:২২ অপরাহ্ণ

সাতক্ষীরায় দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত দুই দিনে জেলায় নতুন করে ২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত ৬ সেপ্টেম্বর ১৫ জন, ৭ সেপ্টেম্বর ১৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হন। এ সময়ে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাত জনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র প্রেরণ করা হয়। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ৭ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় ২৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। বিভিন্ন হাসপাতালে এখনো চিকিৎসাধীন ৩২ জন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় জেলার হাসপাতালগুলোতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। চিকিৎসকরা জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা সহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার বলেন,জেলা সদর ও উপজেলা হাসপাতাল গুলোতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে রোগী ভর্তি হচ্ছেন। ডেঙ্গুর বিস্তার ঠেকাতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। ডিজিটালম্যাপ দেখুন
ডা. জয়ন্ত বলেন,বাড়িঘর ও আশপাশের এলাকায় পানি জমতে দেওয়া যাবে না। একই সঙ্গে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com