1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
৬ কিশোর গ্যাংয়ের ৩৩ সদস্য কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

৬ কিশোর গ্যাংয়ের ৩৩ সদস্য কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩০ মার্চ, ২০২৪, ১১:৪১ পূর্বাহ্ণ

মোঃ শহিদুল ইসলাম ব্যুরো প্রধান চট্রগ্রামঃ চট্টগ্রামের বন্দর নগরীতে অভিযান চালিয়ে ৬ কিশোর গ্যাংয়ের মোট ৩৩ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ঈদকে সামনে রেখে চট্টগ্রামে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে।

গত বুধবার রাতে ও বৃহস্পতিবার দুপুর পর্যন্ত টানা অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়ছ।

র‌্যাবের মাধ্যমে জানা যায়, নগরের পাঁচলাইশ থানাধীন ফরেস্টগেট রেলক্রসিং এলাকা থেকে রুবেল গ্রুপের প্রধান রুবেলসহ ৬ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। একই থানার মোহাম্মদপুর এয়ার বিল টাওয়ার এলাকায় বাচা গ্রুপের প্রধান বাচা মিয়া ওরফে বাচা সোহেলের নেতৃত্বে ছিনতাই এবং ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে আটক করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার পূর্ব নাসিরাবাদ এলাকা থেকে জনি গ্রুপের ৫ জনকে আটক করা হয়। পাহাড়তলী থানার ১২ কোয়ার্টার এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় সাজ্জাদ গ্রুপের ৭ জন আটক করা হয়। একই থানার সরাইপাড়া এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় সাকিব গ্রুপের ৬ জনকে আটক করা হয়। নগরের ডবলমুরিং থানার পাহাড়তলী সরাইপাড়া এলাকা থেকে বিপুল গ্রুপের ৪ জনকে আটক করা হয়।

চট্টগ্রাম র‌্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম বলেন, ঈদ উপলক্ষে চট্টগ্রাম র‌্যাবের দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করতে নিয়মিত টহল ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। যাতে করে জনসাধারণ নির্বিঘ্নে ঈদের কেনাকাটা ও বাড়িতে যাতায়াত করতে পারে।

এছাড়া রমজানের পবিত্র ঈদুল ফিতর কে কেন্দ্র করে ঘরমুখো মানুষ যেন নিরাপদে ও নির্বিঘ্নে তাদের বাড়িতে পৌঁছাতে পারে- সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com