1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
২৯ কেজি স্বর্ণালংকারসহ ২ রোহিঙ্গা আটক - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও দুটি যানবাহন জব্দ বরিশালের সদর উপজেলায় সিন্ডিকেট জুটি: ইউএনও ফরিদা সুলতানার তদবিরে গোপালগঞ্জের সাদিকুর রহমান উপজেলা প্রকৌশলী ছাতকে চৈলতার ঢালায় চেলা নদীর পাড় কেটে অবৈধ বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা পারিবারিক কলহের জেরে বিষ পানে প্রাণ হারালেন মিম আক্তার গাজীপুর জেলা প্রশাসকের উদ্যোগে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সরকারি চাল বিতরণ লালমনিরহাটে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, অনিয়মে জরিমানা শ্যামনগরে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে লিডার্স -এর প্রকল্পের উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত আত্রাই উপজেলার দরিদ্র ও অসুস্থ মানুষের মধ্যে মাননীয় সংসদ সদস্যের অনুদানের চেক প্রদান। অতি বৃষ্টিতে খুলনার চার জেলায় আট হাজার কৃষক ক্ষতিগ্রস্ত মাদকমুক্ত গোয়াইনঘাট গঠনে থানায় ঐক্য পরিষদের ১১ দফা স্মারকলিপি!

২৯ কেজি স্বর্ণালংকারসহ ২ রোহিঙ্গা আটক

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৪, ৭:২৬ অপরাহ্ণ

চট্টগ্রাম প্রতিনিধি: মিয়ানমারে বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘাতের কারণে নিরুপায় হয়ে প্রাণ বাঁচাতে সহায়-সম্বল নিয়ে বাংলাদেশ অনুপ্রবেশকালে সীমান্তে ২৯ কেজি স্বর্ণ ও নগদ টাকাসহ দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে বিজিবি। আটকরা হলেন: উখিয়া উপজেলার বালুখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত লিয়াকত আলীর ছেলে ইয়াহিয়া খান (৪৫) এবং মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু থানার সুইজা গ্রামের মৃত মীর আহম্মেদের ছেলে আনোয়ার সাদেক (২৮)।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন(১১ আগস্ট) রবিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে,টেকনাফের ফুলের ডেইল গ্রামে মিয়ানমার হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারীরা স্বর্ণের একটি বড় চালান বাড়িতে লুকিয়ে রাখে। এমন তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন ২ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।পরে তাদের ব্যাগের ভেতর থেকে ২৮ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ২৯ কেজি ১৫ গ্রাম স্বর্ণালংকার এবং ২৬ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালংকার ও টাকা কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখায় জমা রাখা হবে। আটককৃতদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com