ময়মনসিংহের হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারি ডিগ্রি কলেজে নতুন অধ্যক্ষ (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে অধ্যাপক মোহাম্মদ মোস্তফা জামালকে।
শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের অধ্যাপক মোহাম্মদ মোস্তফা জামাল (আইডি নং- ১২৪৭০)-কে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।
তিনি পূর্বে ময়মনসিংহের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজে ইনসিটু (In-situ) অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এবং মাউশি অধিদপ্তরে ওএসডি ছিলেন। নতুন এ আদেশ অনুযায়ী তিনি হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে সংযুক্তিতে দায়িত্ব পালন করবেন।