হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় অদ্য ২৭/০৬/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ রাত ২০:৫০ ঘটিকা হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন কালামন্ডল বটতলা চানু হাজীর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করেন।
এই বিশেষ অভিযানে ০১ (এক) জন মাদক কারবারীর নিকট থেকে ০৭(সাত) কেজি গাঁজা মাদকদ্রব্য উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজা মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য- ১,৪০,০০০/- (এক লক্ষ চল্লিশ হাজার) টাকা।
প্রাপ্ত মাদকদ্রব্য জব্দসহ এ ঘটনায় প্রতক্ষ্যভাবে জড়িত ০১ (এক) জন মাদক কারবারী ১। মো: কামাল (২০), পিতা- মৃত মো: হোসেন আলী, মাতা-আমেনা খাতুন, সাং-চিমটিবিল খাস, থানা-চুনারুঘাট, জেলা- হবিগঞ্জকে আটক করা হয়।
আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।