1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সৈয়দপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আড়ানী পৌর বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা করে দুর্বৃত্তরা সৈয়দপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সভা কুড়িগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন  কালুরঘাট বাসের নৈরাজ্য : ট্রাফিক ব্যবস্থার সংকট ও বাসস্টেশনের অব্যবস্থা পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ ফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত নতুন বউ নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে,নীলফামারীর কিশোরগঞ্জে শিশুসহ নিহত ২ ভালুকায় এমপি-ইউএনও’র সঙ্গে একমঞ্চে জুলাই ছাত্র হত্যা মামলার আসামি, বিভিন্ন মহলে তীব্র সমালোচনা কিশোরগঞ্জের হোসেনপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক বরিশালের কাউনিয়াথানার শায়েস্তাবাদ খেয়াঘাট সিরিয়াল নিয়ে বাগবিতণ্ডা

সৈয়দপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সভা

– তৃণমূলকে শক্তিশালী করতে কেন্দ্রীয় ও জেলা নেতাদের দিকনির্দেশনা,দলীয় কার্যক্রমে গতি আনার প্রত্যয়

reporter রাজু আহমেদ, নীলফামারী
calendar প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ২:৩৬ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)সৈয়দপুর উপজেলা শাখার উদ্যোগে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা,তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৮ জুলাই) সকাল ১১টায় সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি মোঃ আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য (আসন-৩০৭)ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বিলকিস ইসলাম।তিনি দলকে সুসংগঠিত করতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে সবাইকে প্রস্তুত থাকার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ শাহীন আক্তার,অ্যাড.এস.এম.
ওবাইদুর রহমান,শফিকুল ইসলাম জনি,কাজী একরামুল হক,আব্দুস সাত্তার পাটোয়ারী,এরশাদ হোসেন পাপ্পু,তারিকুল হক,দেলোয়ার হোসেন,মোঃ আব্দুল হাফিজ খান,মোঃ আনোয়ার হোসেন প্রামাণিক,মোঃ এম.এ.পারভেজ লিটন,মোঃ মনোয়ার হোসেন,মোঃ কাজী জহুরুল হক, মোঃ জাহাঙ্গীর আলম এবং মোঃ কামরুল হাসান কার্জন। সভায় সভাপতিত্ব করেন, সৈয়দপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হাফিজুল ইসলাম(হাফিজ)।অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ কামরুল হাসান কার্জন।

সভায় বক্তারা বলেন,বিএনপির সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে কার্যক্রম জোরদার,নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখার বিকল্প নেই।একই সঙ্গে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এ সময় সৈয়দপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সভায় দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com