1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আড়ানী পৌর বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা করে দুর্বৃত্তরা সৈয়দপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সভা কুড়িগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন  কালুরঘাট বাসের নৈরাজ্য : ট্রাফিক ব্যবস্থার সংকট ও বাসস্টেশনের অব্যবস্থা পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ ফুলবাড়ী ২৯ বিজিবি‘র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত নতুন বউ নিয়ে ফেরার পথে মাইক্রোবাস খাদে,নীলফামারীর কিশোরগঞ্জে শিশুসহ নিহত ২ ভালুকায় এমপি-ইউএনও’র সঙ্গে একমঞ্চে জুলাই ছাত্র হত্যা মামলার আসামি, বিভিন্ন মহলে তীব্র সমালোচনা কিশোরগঞ্জের হোসেনপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক বরিশালের কাউনিয়াথানার শায়েস্তাবাদ খেয়াঘাট সিরিয়াল নিয়ে বাগবিতণ্ডা

পলাশে সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ

reporter মোঃবেলায়েত হোসেনের
calendar প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ২:৩০ অপরাহ্ণ

নরসিংদী-২(পলাশ)আসনকে ঘিরে সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত কিছু সংবাদকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছে পলাশ উপজেলা বিএনপি ও ঘোড়াশাল পৌরসভা বিএনপি।১৮ জুলাই শনিবার সকালে পৌর বিএনপির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা বলেন, ঘোড়াশাল পৌরসভার যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়ার বিরুদ্ধে আনা নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি আরো বলেন ঘোড়াশাল পৌরসভার যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়ার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সাখাওয়াত হোসেনের আনা শারীরিক নির্যাতন ও কানে কামড় দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বিএনপির অভিযোগ উদ্দেশ্য প্রণোদিতভাবে দলের ভাবমূর্তি নষ্ট করতে আওয়ামী লীগের চক্রান্তে একটি বানোয়াট মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পলাশ উপজেলা ও ঘোড়াশাল পৌর যুবদলের নতুন কমিটি দলীয় গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে গঠিত হয়েছে বলেও জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, যুবদলের সাবেক নেতা শেখ সাইদুর রহমান হুমায়ুন ব্যক্তিগত স্বার্থে দল ও সরকারের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করছেন।তিনি বিগত ১৭ বছর আওয়ামী লীগের সাথে মিলে গোপনে উনার ব্যবসা পরিচালনা করেন । ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে তার ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ।সাম্প্রতিককালে যুবদলের কোন পদ না পেয়ে তিনি আওয়ামী লীগের সাথে আঁতাত করে মিথ্যা তথ্য উপস্থাপন করে দল ও সরকারকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে চাঁদাবাজির অভিযোগ এনেছেন। পলাশ ফার্টিলাইজার পিএলসিকে ঘিরে তার আনা চাঁদাবাজির অভিযোগও সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক বলে দাবি করে পলাশ থানা বিএনপি ও ঘোড়াশাল পৌরসভা বিএনপি।
সংবাদ সম্মেলনে যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সকলকে আহ্বান জানানো হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, যুগ্মসাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন,পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন,নবগঠিত উপজেলা যুবদলের সভাপতি এড.এম এ বাছেদ,সাধারণ সম্পাদক মাসুদ খান,পৌর যুবদলের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক নাজমুল হোসেন সোহেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পাপন সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com