১৯ এপ্রিল ২০২৬, বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত সুনামগঞ্জ সদর বাজার এলাকায় মোহনা খাদ্যপণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্য নিশ্চিত করতে সেনাবাহিনী ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন ক্যাপ্টেন মুহতাসিম আহনাফ শাহরিয়ার, ৫৭ ই বেঙ্গল, এবং উপস্থিত ছিলেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আমিনুল ইসলাম মাসুদ।
অভিযান চলাকালীন বাজারের বিভিন্ন দোকান ও গুদাম ঘনিষ্ঠভাবে পরিদর্শন করা হয়। পরিদর্শনে দেখা যায়, কিছু তেল কোম্পানির সরবরাহ ডিপোতে পর্যাপ্ত মজুদ নেই এবং তারা ডিলারদের চাহিদা অনুযায়ী সরবরাহ দিতে ব্যর্থ হচ্ছে। এছাড়া ডিপো ও ডিলারদের মধ্যে সরবরাহ ব্যবস্থায় অসামঞ্জস্য লক্ষ্য করা যায়। এ অবস্থায় সংশ্লিষ্ট ডিলার ও দোকানদারদের সতর্ক করা হয়।
জরিমানার তালিকা:
১.হাজী বিরিয়ানি পুরান বাস স্ট্যান্ড স্টোর — ২০,০০০ টাকা
২️.মিয়া আলি পোল্ট্রি ফার্ম স্টোর — ৫,০০০ টাকা
৩️.মিয়ার গোস্তের দোকান — ৫,০০০ টাকা
কর্তৃপক্ষ জানায়, বাজারে শৃঙ্খলা বজায় রাখা, ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।