1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সুনামগঞ্জ পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের জন্য ১০৫ কোটি ৯৫ লাখ ৯৭ হাজার ৫১১ টাকার বাজেট ঘোষনা করেন মেয়র নাদের বখত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিরলের বুনিয়াদপুর সিনিয়র (আলিম) মাদরাসা এর নবনির্মিত ৪ তলা ভবনের শুভ উদ্বোধন বিরলে সাবেক স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে নারীর মৃত্যু, ঘাতক আটক রাস্তার সংস্কার কাজ উদ্বোধনের পাঁচ ঘণ্টার মধ্যেই সংসদ সদস্যের নামফলক উধাও, কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন ভাঙ্গুড়ায় বাংলাদেশ স্কাউটসের প্রথম উপজেলা ডে ক্যাম্প অনুষ্ঠিত মোহনপুরে ২৬৩ কৃষকের কাছ থেকে ৭৮৫ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ ‎বিলিং সফটওয়্যার আপগ্রেডেশন: ৩–৭ আগস্ট বিদ্যুৎ বিল পরিশোধ ও নতুন সংযোগ আবেদন বন্ধ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ভাঙ্গুড়ায় জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহাম্মদ জাকারিয়ার বসতঘরের নির্মাণকাজ পরিদর্শন করেন ইউএনও ‎বিভিন্ন পরিচয়ে বাড়িতে ঢুকে প্রতারণার অভিযোগ, দক্ষিণ আইচাবাসীকে সতর্ক থাকার আহ্বান পুলিশের পুলিশের উপস্হিতিতে দেশীয় অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেওয়া আসামি এসকে শফিকের জামিন লাভ

সুনামগঞ্জ পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরের জন্য ১০৫ কোটি ৯৫ লাখ ৯৭ হাজার ৫১১ টাকার বাজেট ঘোষনা করেন মেয়র নাদের বখত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩০ জুন, ২০২৪, ৭:২৪ অপরাহ্ণ

সুনামগঞ্জ প্রতিনিধি: ২০২৪-২৫ অর্থবছরে সুনামগঞ্জ পৌরসভার ১০৫ কোটি ৯৭ হাজার ৫১১ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। রবিবার বিকেল ৩টা পৌরসভার উদ্যোগে পৌরসভার কনফারেন্স হলে এই বাজেট ঘোষনা করেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌরসভার মেয়র নাদের বখত। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেয়র নাদের বখতের সভাপতিত্বে ও পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা বাবু সন্তোষ কুমার দাসের সঞ্চালনায় বাজেট অধিবেশনে বক্তব্যে রাখেন সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে,শিক্ষাবিদ যোগেশ্বর দাস,ষোলঘরস্থ রামকৃষ্ণ আশ্রমের মহারাজ স্বামী হৃদয়ানন্দ মহারাজ,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড. চাঁন মিয়া,এড.নজরুল ইসলাম,পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালীকৃষ্ণ পাল,এড.পরিতোষ বাবু,এড.বিমান কান্তি রায়,জেলা মহিলা সংস্থার সভানেত্রী গৌরী ভট্রাচার্য্য,পৌর কাউন্সিলর সাবেরীন সাবু,মোশারফ হোসেন,সুবিমল চক্রবর্তী,মহিলা কাউন্সিলর সৈয়দ জাহানারা বেগম,আর ডি এস এ এর নির্বাহী পরিচালক মোঃ মিজানুল হক সরকার প্রমুখ।

এবারের বাজেটে সর্বমোট আয়(রাজস্ব ও উন্নয়ন) ১০৫ কোটি ৯৫ লাখ ৫১১ টাকার মধ্যে সর্বমোট ব্যয়(রাজস্ব ও উন্নয়ন) ১০১ কোটি ৬ লাখ টাকা এবং স্থিতি ৪ কোটি ৮৯ লাখ ৯৭ হাজার ৫১১ টাকা ধরা হয়েছে। গত ২০২৩-২৪ অর্থবছরে সংশোধিত বাজেটে সর্বমোট আয়(রাজস্ব ও উন্নয়ন) বাবত ৪১ কোটি,১২ লাখ ৮৭ হাজার ৫১১ টাকা,ব্যয় ৩৫ কোটি৪১ লাখ ৯০ হাজার টাকা এবং স্থিতি ছিল ৫ কোটি ৭০ লাখ ৯৭ হাজার ৫১১ টাকা।

মেয়র নাদের বখত বলেছেন, পৌরসভার নাগরিকদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় এবারের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যখাতে বেশী ব্যয় করা হবে। কেননা এই পৌরসভায় শিক্ষার মান আশানুরুপ না হওয়ায় শিক্ষার মান বাড়াতে এবার পৌরসভার পক্ষ থেকে বেশী ব্যয় করা হবে এবং গুরুত্ব দেয়া হবে পাশাপাশি স্বাস্থ সেবার ঝুঁকি কমাতে এই পৌরসভার মাধ্যমে এবার আলট্রা-সোনগ্রাফির ব্যবস্থা করা হবে এবং প্রসূতি মায়েদের জন্য প্রাথমিক রোগ নির্নয় সেবাও চালুর কথা তিনি জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com