1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সুনামগঞ্জে খেলাফত মজলিসের ৩৬ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিছিল ও আলোচনা সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পরমেশ্বরপুর,রামচন্দ্রপুর,কিশোরীগঞ্জ বিওপি র বিজিবি আসামীসহ ট্যাপেন্টাডল ট্যাবলেট, মোটরসাইকেল, দেশি মদ গ্রেপ্তার পুলিশ থেকে বাঁচতে খালে ঝাপ শীর্ষ মাদক কারবারির, হল না শেষ রক্ষা,সহযোগীসহ গ্রেপ্তার আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে পালদের ঐতিহ্যবাহী মৃৎশিল্প প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র ও কটূক্তির প্রতিবাদে সারিয়াকান্দিতে প্রতিবাদ সভা মীরগঞ্জ ফেরিঘাটে জিম্মি দশা কাটবে কবে ডিমলায় কাজ বন্ধ, জনদুর্ভোগ চরমে বিশ্বাসে বাঁচতে চাই জীবনের শেষ প্রান্তে প্রতারণার শিকার প্রবীণ অস্ত্র ডিলারের ন্যায় বিচারের আকুতি‘ চেয়ারম্যান পদপ্রার্থী হাসিনুরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৩শত বৃক্ষচারা বিতরণ ধুনটে মাদক মামলায় দুই আসামিকে আদালতে প্রেরণ

সুনামগঞ্জে খেলাফত মজলিসের ৩৬ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিছিল ও আলোচনা সভা

reporter মোঃরফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ 
calendar প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২৫, ৩:৪৭ অপরাহ্ণ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির খুনীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে সুনামগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে সংগঠনের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শায়খ ইমাম উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক আক্তার হোসাইন ও সহ সাধারন সম্পাদক মাওলানা বোরহান উদ্দিনের যৗথ সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা আব্দুল বাছিত আজাদ ।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান এবং কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক ও শ্রমিক মজলিসের সভাপতি প্রভাষক মুহাম্মদ আব্দুল করীম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাখাওয়াত হোসেন মোহন, সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদির,সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী এডভোকেট মোঃ ফজর আলী,জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা ছদরুল আমীন, মোঃ মোস্তফা কামাল, মাওলানা খলিল আহমদ এবং সহযোগী সংগঠন ইসলামী যুব মজলিস ও ছাত্র মজলিসের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, দেশের প্রচলিত সমাজ কাঠামোর পরিবর্তনের লক্ষ্যে আদর্শহীন, সুবিধাবাদী ও স্বৈরাচারী নেতৃত্বের অবসান ঘটাতে হবে। জনগণের আস্থাভাজন সৎ ও আদর্শবান নেতৃত্ব এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। একইসঙ্গে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশে শান্তি ও ধর্মীয় অনুশাসন কায়েমে সর্বত্র বলিষ্ঠ ভূমিকা পালন করতে সকলের প্রতি আহবান জানান।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com