1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সুনামগঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির খুনীদের গ্রেফতারের দাবিতে পৃথক মিছিল ও সমাবেশ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পরমেশ্বরপুর,রামচন্দ্রপুর,কিশোরীগঞ্জ বিওপি র বিজিবি আসামীসহ ট্যাপেন্টাডল ট্যাবলেট, মোটরসাইকেল, দেশি মদ গ্রেপ্তার পুলিশ থেকে বাঁচতে খালে ঝাপ শীর্ষ মাদক কারবারির, হল না শেষ রক্ষা,সহযোগীসহ গ্রেপ্তার আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে পালদের ঐতিহ্যবাহী মৃৎশিল্প প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র ও কটূক্তির প্রতিবাদে সারিয়াকান্দিতে প্রতিবাদ সভা মীরগঞ্জ ফেরিঘাটে জিম্মি দশা কাটবে কবে ডিমলায় কাজ বন্ধ, জনদুর্ভোগ চরমে বিশ্বাসে বাঁচতে চাই জীবনের শেষ প্রান্তে প্রতারণার শিকার প্রবীণ অস্ত্র ডিলারের ন্যায় বিচারের আকুতি‘ চেয়ারম্যান পদপ্রার্থী হাসিনুরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৩শত বৃক্ষচারা বিতরণ ধুনটে মাদক মামলায় দুই আসামিকে আদালতে প্রেরণ

সুনামগঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির খুনীদের গ্রেফতারের দাবিতে পৃথক মিছিল ও সমাবেশ

reporter মোঃরফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ 
calendar প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৫, ১:১২ অপরাহ্ণ

রাজধানীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ ও ছাত্র শক্তি। গতকাল শুক্রবার বাদ জুম্মা শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, জুলাই বিপ্লবের অন্যতম যোদ্ধা ও সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক, জেলা এনসিপি আহ্বায়ক উসমান গণী, ফয়সল আহমেদ এবং যুগ্ম আহ্বায়ক শাহীন আলম।

এর কিছুক্ষণ পরেই শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ছাত্র জমিয়তের পক্ষে ট্রাফিক পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, জেলা ছাত্র জমিয়ত নেতা তোহা হোসাইন, হাফিজ হেলাল আহমেদ, ইয়াহিয়া ও রিয়াজ উদ্দিন। এছাড়াও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা আব্দুল্লাহ গাজী নগরী, পৌর জমিয়ত নেতা আসাদ আহমেদ এবং সদর উপজেলা যুব জমিয়ত নেতা নাছির উজ্জামান প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরাও এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলে বক্তারা শহীদ ওসমান হাদি হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ২০২৪ শের জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে দেশপ্রেমিক ও সাহসী কণ্ঠস্বরদের স্তব্ধ করে দিতেই পরিকল্পিতভাবে এই হত্যাকান্ড ঘটানো হয়েছে। বক্তারা অবিলম্বে এই হত্যাকান্ডের সাথে জড়িত ভারতে পালিয়ে থাকা সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে এনে ফাঁিসর রায় কার্যকরের দাবি জানান। এবং ভারতের আধিপত্যবাদ বিস্তারের যেকোন অপচেষ্টা প্রতিহত করা এবং ভারতীয় সকল ধরনের পণ্য বজর্েেনর আহবান জানান। অন্যথায় ছাত্রসমাজ রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com