1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
সীমান্ত এলাকায় যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সউদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কাশিয়ানীতে র‌্যাব সদস্যের দাপটে অসহায় ১০ পরিবার মাদকবিরোধী কমিটির সদস্যের ওপর হামলা: শাকুয়াইয়ে মানববন্ধন ও বিচার দাবি পটিয়ায় এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন ইসলামী ছাত্রশিবির আগৈলঝাড়ায় গোপনে কচ্ছপ বিক্রির সময় ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড ফুলবাড়ীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ১৫ সদস্যের কমিটি ঘোষণা টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি বাবুল গ্রেফতার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে (বিজিবি) ঘোড়াঘাটে গাঁজা গাছসহ এক যুবককে গ্রেপ্তার নন্দীগ্রামের এসিল্যান্ড রোহানের পদোন্নতি, মন্ত্রণালয়ে বদলি নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রি: আইনশৃঙ্খলা কমিটিতে প্রশ্নের পর মামলা সৃজনের আশ্বাস

সীমান্ত এলাকায় যৌন উত্তেজক সিরাপ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সউদ্ধার

reporter মোঃ আইয়ুব আনছারী ঠাকুরগাঁও
calendar প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে ৪২ বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।

এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১২ সেপ্টেম্বর ২০২৬, রাত ০৮ টা ২০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ মৌচুষা বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩২৯/৯-এস হতে আনুমানিক ০১ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপাড়া এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৪৮ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করতে সক্ষম হয় ৪২ বিজিবি ।

এছাড়া গত ১২ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১ টা ৪০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ডুংডুংগী বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩২৫/৫-এস হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিন গোবিন্দপুর এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৭০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ০১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য এর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে ৪২ বিজিবি র গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত মর্মে জানাযায় ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com