1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে ভিপি অমর কৃষ্ণ দাসের প্রার্থিতা ঘোষণা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্যোগে নারী ও শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও কর্ম নিয়ে মতবিনিময় সভা জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র বগুড়ায় ব্যবসা উন্নয়ন সভা কালকিনি মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণে আহত ৫ জন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প (বিডি ০২৫২) ব্যাপক দূর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ কাশিমপুরে সরকারি সড়ক দখল করে চাঁদা আদায় অর্ধকোটি টাকা জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে আহত, একজনের মৃত্যু….. বোরহানউদ্দিনের কুঞ্জেরহাটে কোস্টগার্ডের সহযোগিতায় মোবাইল কোর্ট, ব্যবসায়ীকে জরিমানা ফটিকছড়িতে সড়ক ভেঙ্গে খালে বিলীন হওয়ার উপক্রম ইংলিশ ’ল এর গ্রাজুয়েট হলেন বিথার রবিউল খান

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে ভিপি অমর কৃষ্ণ দাসের প্রার্থিতা ঘোষণা

reporter আব্দুন নূর, সিরাজগঞ্জ
calendar প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা করেছেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক দুইবারের নির্বাচিত ভিপি অমর কৃষ্ণ দাস। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তিনি দলের নেতাকর্মী ও সমর্থকদের কাছে পরিচিত মুখ।

ভিপি অমর কৃষ্ণ দাস সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের দুইবারের নির্বাচিত সাবেক ভিপি। এছাড়া তিনি সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি সিরাজগঞ্জ জেলার সমন্বয়কের দায়িত্ব পালন করেন বলে তার রাজনৈতিক সহকর্মীরা জানান।

তিনি সিরাজগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি।

তার সমর্থকদের দাবি, দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি রাজপথে সক্রিয় ছিলেন। ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনেও সিরাজগঞ্জে তিনি সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন বলে তারা উল্লেখ করেন। দলীয় নেতাকর্মীদের একাংশের প্রত্যাশা, সাংগঠনিক অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা, সততা ও পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তির কারণে ভিপি অমর কৃষ্ণ দাসকে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান তারা।

ভিপি অমর কৃষ্ণ দাসের প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আগামী দিনে দলীয় সিদ্ধান্ত ও কাউন্সিল প্রক্রিয়ার মাধ্যমে তিনি সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা—সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে ভিপি অমর কৃষ্ণ দাসকে দেখতে চান তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com