1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ফটিকছড়িতে সড়ক ভেঙ্গে খালে বিলীন হওয়ার উপক্রম - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্যোগে নারী ও শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও কর্ম নিয়ে মতবিনিময় সভা জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র বগুড়ায় ব্যবসা উন্নয়ন সভা কালকিনি মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণে আহত ৫ জন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প (বিডি ০২৫২) ব্যাপক দূর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ কাশিমপুরে সরকারি সড়ক দখল করে চাঁদা আদায় অর্ধকোটি টাকা জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে পিটিয়ে আহত, একজনের মৃত্যু….. বোরহানউদ্দিনের কুঞ্জেরহাটে কোস্টগার্ডের সহযোগিতায় মোবাইল কোর্ট, ব্যবসায়ীকে জরিমানা ফটিকছড়িতে সড়ক ভেঙ্গে খালে বিলীন হওয়ার উপক্রম ইংলিশ ’ল এর গ্রাজুয়েট হলেন বিথার রবিউল খান

ফটিকছড়িতে সড়ক ভেঙ্গে খালে বিলীন হওয়ার উপক্রম

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২৬, ১:৩৬ অপরাহ্ণ

চটগ্রামের, উত্তর ফটিকছড়ি উপজেলার ৫ নং হারুয়ালছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লম্বাবিল-হাজারখীল মেইন সড়কের একটি অংশ ভাঙনে বেড়িসহ খালে পড়ে যাওয়ার উপক্রম হয়েছে। এতে সড়কটি দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ ও যানবাহনের মধ্যে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, সড়কের পাশ দিয়ে বয়ে যাওয়া হারুয়ালছড়ি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে সড়কের পাড়ের মাটি সরে গিয়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে সড়কের একটি অংশ মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারখীল রাঙ্গাপানি চা বাগানের শতাধিক মানুষ যাতায়াত করেন। পাশাপাশি হাজারিখীলের বন্যপ্রানী অভয়ারণ্য পর্যটন এলাকায় প্রতিদিন বিভিন্ন স্থান থেকে পর্যটকরাও আসা-যাওয়া করেন। তাছাড়া সড়কটি বড়বিল পশ্চিম আঁধারমানিক লিংক রোড হিসেবে পরিচিত,হাজারীখিলে রয়েছে ১ টি প্রাথমিক বিদ্যালয়, চা কারখানা সহ অসংখ্য স্থাপনা, সড়ক অচল হলে হারুয়ালছড়ি এবং ফটিকছড়ির সাথে যেগাযোগ বিছিন্ন হওয়া সহ অন্যান্য সমস্যা দেখা দিতে পারে।ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে দ্রুত সংস্কার ও প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

রাঙ্গাপানি চা বাগানের ব্যবস্থাপক উৎপল বিশ্বাস বলেন, রাস্তার পাশেই হারুয়ালছড়ি খাল। সেখান থেকে বিগত সময়ে কিছু ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলন করায় মেইন সড়কের এই অবস্থা হয়েছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি আমি হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান ও সড়ক ও জনপথ বিভাগকে (সওজ) জানিয়েছি। দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি। এ বিষয়ে জানতে চাইলে ৫ নং হারুয়ালছড়ি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন,
উক্ত রাস্তার সংস্কার কাজ খুব দ্রুত শুরু করা হবে।

স্থানীয়দের দাবি, দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ অংশটি দ্রুত সংস্কার, সড়কের পাশে প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com