ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব হাটফোডসায়ার থেকে সম্মানজনক ইংলিশ ’ল এর গ্রাজুয়েট হলেন বিথার রবিউল খান। সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খান ও এ্যাডভোকেট হাসনা হেনা খান এর একমাত্র সন্তান বিথার ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম ইউনির্ভাসিটি অব হাটফোডসায়ার থেকে গড় শতকরা ৬৫% নম্বর পেয়ে আপার সেকেন্ড ক্লাস প্রাপ্ত হওয়ার মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়া তথা বাংলাদেশের ইংলিশ ’ল শিক্ষার্থীদেরকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিথার এর দাদা নূর আহম্মদ খান ছিলেন সাতক্ষীরা পৌরসভার মেয়র। উল্লেখ্য গত ১১ জানুয়ারি ২০২৬ তারিখে বিথার তার স্নেহময়ী মা এ্যাডভোকেট হাসনা হেনা খান-কে চিরতরে হারিয়েছেন। মাতৃহারা বিথার তার এই কৃতিত্বপূর্ণ অর্জন তার মাকে উৎসর্গ করেছেন এবং তার নিজের ও তার পরপারের বাসিন্দা ‘মা’ এর জন্য সকলের কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করেছেন।