1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
সিঙ্গাপুর কাস্টমস ও MOM-এর উদ্যোগে নির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে হামলা ও মারপিটের অভিযোগ, সংবাদ সম্মেলন ‎মাদারীপুর সদর ও রাজৈরে পৃথক অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৭জন পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে : তথ্য প্রতিমন্ত্রী নরসিংদীতে রাব্বি দগ্ধ হওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার হয়নি কেউ ডিমলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গণপরিবহনে নতুন ভাড়া নৈরাজ্য রেকর্ড! পুলিশ হডকোয়ার্টার্সের লক্ষ্মীপুর জোন পরিদর্শন মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমনে সফলতার জন্য,পুলিশ কর্মকর্তাদের সম্মাননা দিল প্রেসক্লাব উন্নয়নের অঙ্গীকার নিয়ে কামারপুকুরের মাঠে রাজু হোসেন কালকিনিতে নবজাতকের মাঝে গাছের চারা ও জন্মনিবন্ধন বিতরন

সিঙ্গাপুর কাস্টমস ও MOM-এর উদ্যোগে নির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

reporter মোঃ রেজাউল করিম
calendar প্রকাশিত: ২২ মে, ২০২৫, ৩:১৮ অপরাহ্ণ

সিঙ্গাপুর কাস্টমস ও ম্যানপাওয়ার মন্ত্রণালয় (MOM)-এর যৌথ উদ্যোগে সম্প্রতি একটি নির্দেশনামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার মূল উদ্দেশ্য ছিল সিঙ্গাপুরে অবস্থানরত বাংলাদেশি, মায়ানমার, তামিল, চাইনিজসহ অন্যান্য প্রবাসী শ্রমিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার বিষয়ে দিকনির্দেশনা প্রদান।

অনুষ্ঠানে সিঙ্গাপুর MOM-এর পুলিশ সদস্যগণ বক্তব্য রাখেন। তাঁরা বলেন, সিঙ্গাপুরে অবৈধ সিগারেট বহন, মাদক দ্রব্য সেবন, অবৈধ লেনদেনসহ যেকোনো প্রকার বেআইনি কর্মকাণ্ড কঠোরভাবে দণ্ডনীয়। এ ধরনের কর্মকাণ্ড থেকে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।

বক্তব্যে আরও বলা হয়, কোনো প্রবাসী যদি সমস্যার সম্মুখীন হন, তাহলে তারা যেন দেরি না করে সরাসরি MOM বা সিঙ্গাপুর পুলিশের সঙ্গে যোগাযোগ করেন এবং প্রয়োজনে তথ্যপ্রমাণসহ সহযোগিতা চান। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আলোচনায় অংশগ্রহণকারীদের মধ্যে বিষয়ভিত্তিক নির্দেশনা প্রদান করা হয় এবং কিভাবে অবৈধ কর্মকাণ্ড এড়িয়ে চলা যায় সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়।

সভার আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের উদ্যোগ প্রবাসীদের মাঝে সচেতনতা বাড়াবে এবং সিঙ্গাপুরে নিরাপদ ও আইনসম্মতভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করবে

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com