1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামিসহ ৩ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কৃষক কার্ডে বছরে ২ হাজার ৫০০ টাকা পাবেন প্রান্তিক কৃষকরা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামিসহ ৩ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার আড়াইহাজারের লাসারদি কলেজপাড়া সড়ক অসম্পূর্ণ, ভোগান্তিতে হাজারো মানুষ- নির্মাণমান নিয়েও প্রশ্ন অনুদানের নামে ‘বাধ্যতামূলক’ চাঁদা আদায়ের অভিযোগ, নিশ্চিন্তপুর পঞ্চায়েত কমিটির বিরুদ্ধে গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামিসহ ৩ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার

reporter মোঃ বশির উদ্দিন
calendar প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ২:২৯ অপরাহ্ণ

‎সাভারের রাজাশন এলাকায় এসএ টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন ও দেশ টিভির রিপোর্টারসহ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি মাদক ব্যবসায়ী শামীম ওরফে গ্যারেজ শামীমসহ তিনজনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎পুলিশ সূত্রে জানা গেছে, সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনার পর দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে প্রধান আসামি শামীম ওরফে গ্যারেজ শামীমসহ তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।

‎জানা যায়, সাভারের রাজাশন এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে এসএ টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন ও দেশ টিভির রিপোর্টারসহ কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়। ঘটনার পরপরই হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

‎পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
‎সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com