1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদলের কবরস্থান ভাঙচুর করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও দুটি যানবাহন জব্দ বরিশালের সদর উপজেলায় সিন্ডিকেট জুটি: ইউএনও ফরিদা সুলতানার তদবিরে গোপালগঞ্জের সাদিকুর রহমান উপজেলা প্রকৌশলী ছাতকে চৈলতার ঢালায় চেলা নদীর পাড় কেটে অবৈধ বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা পারিবারিক কলহের জেরে বিষ পানে প্রাণ হারালেন মিম আক্তার গাজীপুর জেলা প্রশাসকের উদ্যোগে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সরকারি চাল বিতরণ লালমনিরহাটে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, অনিয়মে জরিমানা শ্যামনগরে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে লিডার্স -এর প্রকল্পের উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত আত্রাই উপজেলার দরিদ্র ও অসুস্থ মানুষের মধ্যে মাননীয় সংসদ সদস্যের অনুদানের চেক প্রদান। অতি বৃষ্টিতে খুলনার চার জেলায় আট হাজার কৃষক ক্ষতিগ্রস্ত মাদকমুক্ত গোয়াইনঘাট গঠনে থানায় ঐক্য পরিষদের ১১ দফা স্মারকলিপি!

সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদলের কবরস্থান ভাঙচুর করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৫:২৯ অপরাহ্ণ

বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাবেক কার্যকরী সভাপতি ও সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদলের কবরস্থান ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে দুর্বৃত্তরা গাড়ি নিয়ে এসে উপজেলার পশ্চিম সারোয়াতলী গ্রামের আহমদুল্লাহ খান বাড়ির পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন বাদলের স্ত্রী সেলিনা খান।

এ ঘটনা লিখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন তাঁর স্ত্রী সেলিনা খান। পাশাপাশি তিনি থানায় অভিযোগ করেছেন। সেলিনা খান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত পোস্ট দিয়ে জানান, আমি মিসেস মঈনুদ্দিন খান বাদল, আমার স্বামী (বাদল) ২০১৯ সালের ৭ নভেম্বর ইন্তেকাল করেছেন। কতিপয় সন্ত্রাসী আজ (মঙ্গলবার) দুপুরে গাড়ী নিয়ে এসে মঈনুদ্দিন খান বাদলের পৈত্রিক ভিটায় অবস্থিত কবরের উপরের লাগানো ফুল গাছে এবং কবরে আগুন দিয়ে ভাংচুর করেছে।

এ ঘটনার সত্যতা স্বীকার করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, কিছু দুষ্কৃতকারী কবরে ভাঙচুর ও আগুন লাগিয়েছে। অভিযোগ শুনে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টির তদন্ত চলছে।

প্রসঙ্গত, মঈন উদ্দীন খান ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ সালে দশম ও ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ২০১৯ সালের ৭ নভেম্বর ভারতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পশ্চিম সারোয়াতলী বাড়ির পাশে তাঁকে কবর দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com