1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শ্রাবণে সতেজ কাঠগোলাপ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :

শ্রাবণে সতেজ কাঠগোলাপ

reporter কলমে রিতুনুর
calendar প্রকাশিত: ২ জুলাই, ২০২৫, ১২:৪৫ অপরাহ্ণ

শ্রাবণে সতেজ নির্মল পরিস্ফুটিত ফুল
নাম কাঠ গোলাপ গাছে যখন থাকে
কত তার বাহার
তুলে এনে মালা গাঁথে প্রয়োজন যাঁহার।
নতুন প্রেমে পড়লে তরুন তরুনীরা
যায় গাছের তলে,
মনপ্রাণ দিয়ে কত গল্প কথা চলে।
রিমিঝিম বৃষ্টিতে
প্রকৃতি হয় যখন অপরূপ
সৌন্দর্য্যের পশরা সাজিয়ে
কাঠ গোলাপ কাছগুলো
দেখায় তার রূপ,
ফুল পাখি প্রজাপতি নীল ভোমর আছে বলেই
পৃথিবী এত সুন্দর,
মানুষ ও বেঁচে থাকার স্বপ্ন দেখে
সেই শৈশবে গিয়েছি আমরাও তপ্ত গরমে
কাঠ গোলাপ গাছের কাছে।
কাঠ গোলাপ গাছ দেখলেই হৃদয়ে
আনন্দের ঢেউ খেলে তাকিয়েই থাকি দৃষ্টি মেলে।
সাগর সমুদ্র যতই সুন্দর
মৃত্যু তার রাজ,
কাঠ গোলাপ গাছ দেখে কিছু লিখি মনে হল আজ।।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com