1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শেরপুরে সৎ ভাইকে ফাঁসাতে বাকপ্রতিবন্ধী মেয়েকে হত্যায় অভিযুক্ত বাবার আদালতে আত্মসমর্পণ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নড়াইলে কৃষক দলের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো নান্দাইলে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর চেক হস্তান্তর ও শিক্ষা বৃত্তি প্রদান পাঁচবিবির আটাপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান আবু চৌধুরী সখীপুরে বেড়েছে জোঁকের উপদ্রব, চরম ভোগান্তিতে কৃষক চাঁদা না দিলে বাড়ে চুরি-ছিনতাই! নিরাপত্তার নামে নৌযান থেকে চাঁদা আদায়ের অভিযোগ গণভোট অবৈধ হলে বিএনপির সরকারও অবৈধ, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী: হালুয়াঘাটে সারজিস ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর উদ্যোগে চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিস্ট ফাউন্ডেশনের উদ্যোগে মৃত লাইফ মেম্বারদের পরিবারের মাঝে বীমার অর্থ প্রদান কুতুবপুরে শ্রমিক দল নেতার নিয়ন্ত্রনে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক

শেরপুরে সৎ ভাইকে ফাঁসাতে বাকপ্রতিবন্ধী মেয়েকে হত্যায় অভিযুক্ত বাবার আদালতে আত্মসমর্পণ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৫, ৭:৩৬ অপরাহ্ণ

মোঃ আমিনুল ইসলাম রাজু, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে সৎ ভাইকে ফাঁসাতে বাকপ্রতিবন্ধী মেয়েকে হত্যায় অভিযুক্ত বাবা জামাদার আলী (৫০) আদালতে আত্মসমর্পণ করেছে। জামাদার শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নে সাহাব্দীচরের দশানীপাড়া গ্রামের মৃত কুমর শেখের ছেলে এবং নিজের মেয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী সাদিয়া আক্তার (১৩) হত্যা মামলার মূল আসামি।
গতকাল বৃহস্পতিবার ৯ (জানুয়ারি) স্বেচ্ছায় সদর জি.আর আমলি আদালতে আত্মসমর্পণ করার পর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মাহমুদ তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মো. জামাদার আলী পূর্বশত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তার সৎ ভাই আব্দুল আজিজ ও আব্দুল হালিমকে ফাঁসাতে গত ৬ জানুয়ারি সোমবার বাকপ্রতিবন্ধী মেয়ে সাদিয়া আক্তারকে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে একটি খেতে নিয়ে ধারাল দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে লাশ ফেলে পালিয়ে যায়।
ওই ঘটনার পরদিন সাদিয়ার মা মারুফা বেগম বাদী হয়ে জামাদার আলীসহ অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. তারেক বিন হাসান জানান, এলাকায় খোঁজ-খবর নিয়ে প্রাথমিক তদন্তে জানা গেছে, জামাদার আলী দুষ্ট প্রকৃতির ও মামলাবাজ লোক। হত্যাকাণ্ডের কিছুক্ষণ আগে জামাদার তার মেয়েকে নিয়ে হেঁটে যাচ্ছে এমন সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। সাদিয়া হত্যার ঘটনার পর থেকেই তাকে গ্রেপ্তারে অভিযান চলছিল। এক পর্যায়ে সে পুলিশের তাড়া খেয়ে আদালতে আত্মসমর্পণ করে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য শিগগিরই রিমান্ডের আবেদন জানানো হবে। জিজ্ঞাসাবাদে খুনের প্রকৃত রহস্য বেরিয়ে আসবে বলে আশা করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com