জামান ভূঁইয়া
শীতের পিঠা খাইতে মজা
লাগে চমৎকার ,
বাঁফা পিঠা চিতৈই পিঠা
মন চায় খেতে কার ?
তেলের পিঠা পাটিসাপটা
ফুলের পিঠা আরো ,
খাবে যদি জলদি করে
গাঁয়ে আসতে পারো ।
গাঁয়ের শীত আরো মজা
থাকে যদি লেপ ,
শুইলে পরে থাকেনা যেনো
কোন প্রকার গেপ ।
আরো মজা লাগে তখন
খড় কুটা দিয়ে ,
আগুন পোহাই সবাই মিলে
এক সাথে গিয়ে ।
সকাল বেলা রোদে বসে
মা – বাবার সাথে ,
নাস্তা করি শাঁক ডাল
কৈ ভাঁজা পাতে ।
মজা আরো লাগে বেশি
সবাই মিলে মিশে ,
চড়ুই বাতি খেলি যখন
দুঃখ তবে কিসে ।
খেজুর রস কিযে মজা
টাটকা যখন খাই ,
গাঁয়ে ছাড়া এমন রস
আর কোথাও নাই ।
সরিষা ফুলে মৌ মাছিরা
যখন গিয়ে বসে ,
গুন গুনানি সুরে তখন
ভরে মধুর রসে
শীতের সময় ওজু করে
নামাজ যখন পড়ি ,
কিযে মজা আল্লাহর হুকুম
সুন্দর জীবন গড়ি ।