1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শিবচরে পথচারীদের ফ্রি শরবত বিতরণ করেছে 'দেশ' - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে গ্রাম আদালত কার্যক্রম পর্যালোচনা ও স্থায়ীত্বশীলকরণ পরিকল্পনা বিষয়ক সভা বকশীগঞ্জে পানি নিষ্কাশনের অভাবে ৫ হাজার একর জমি পানির নিচে: সরেজমিনে বিএনপি নেতা শাকিল হালুয়াঘাটে ক্ষতিগ্রস্ত ও দুঃস্থদের মাঝে ঢেউটিন এবং আর্থিক সহায়তার চেক বিতরণ বগুড়ার কাহালুতে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কুলিয়ারচরে ইউএনও’র হস্তক্ষেপে ৮ম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ পণ্ড, মেয়ের পিতাকে অর্থদণ্ড পিতার স্বপ্ন পূরণে আইসিইউ উদ্বোধন করলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা খুলনা – কালিয়া সড়কে ট্রাক চাপায় পিস্ট হয়ে একই পরিবারের তিনজন নিহত আড়াইহাজারে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ, নিন্দা ও বিচার দাবি নীতিমালার লঙ্ঘন করে ফ্যাসিস্টের দোসর পেলো প্রাথমিক শিক্ষা পদক-ফলাফলে নেই ডিজির স্বাক্ষর মাদকের বিরুদ্ধে সমন্বিত জাতীয় উদ্যোগের ডাক ইনফো বাংলার

শিবচরে পথচারীদের ফ্রি শরবত বিতরণ করেছে ‘দেশ’

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১ মে, ২০২৪, ৬:৫৫ অপরাহ্ণ

রাকিবুল হাসান(রকি) শিবচর,মাদারীপুর: তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। রোদের তীব্রতা এতটাই প্রখর যে, অল্প কিছুক্ষণ রোদে হাঁটলেই পুরো শরীর পুড়ে যাওয়ার অবস্থা। মাদারীপুর জেলার শিবচর উপজেলায় অসহীয় এই তাপপ্রবাহ থেকে প্রায় ১ হাজার জন পথচারী, ইজিবাইক চালক, শিক্ষার্থী, ভ্যানচালক ও বিভিন্ন শ্রমজীবী মানুষদের স্বস্তি দিতে বিনামূল্যে শরবত বিতরণ করছে স্বেচ্ছাসেবী সংগঠন “দেশ (DESH)”।

বুধবার (১ মে) দুপুরে “ডেভেলপমেন্ট এফর্টস ফর সোসাইটি” এন্ড “হিউম্যানিটি ও ডেভেলপমেন্ট এফর্টস ফর ইয়ুথ সোসাইটি এন্ড হিউম্যানিটি” দেশ (DESH) এর আয়োজনে প্রায় ১ হাজার সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে লেবুর শরবত বিতরণ করেছেন।

সরেজমিনে দেখা যায়, উপজেলার ৭১ সড়ক, ইলিয়াস আহমেদ পৌর সুপার মার্কেট ও পৌর বাজারে আসা  পথচারী, ইজিবাইক চালক, শিক্ষার্থী, ভ্যানচালক ও বিভিন্ন শ্রমজীবী মানুষের মাঝে বিনামূল্যে লেবুর শরবত বিতরণ করেন স্বেচ্ছাসেবকরা। এত বেজায় খুশি তৃষ্ণার্ত মানুষরা।

এদিকে তীব্র গরমে শরবত পান করতে পেরে খুশি হয়েছেন সাধারণ মানুষ। মো. জয়নাল নামের এক ইজিবাইক চালক বলেন, এ গরমের মধ্যে আমরা গাড়ি চালাই, এমন পানি খুব কম পান করি। রোদের মধ্যে স্বেচ্ছাসেবী সংগঠন “দেশ” আমাদের কথা ভেবে ঠান্ডা পানি খাওয়াইছে তাতে আমরা খুব খুশি হয়েছি।

৭১ চত্বরে দাঁড়িয়ে শরবত খাচ্ছিলেন অসংখ্য সাধারণ মানুষ। তাদের মধ্যে একজন মো. হাচান মিয়া। ভ্যান  চালিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি। তিনি বলেন, পাঁচ্চর থেকে যাত্রী নিয়ে এসেছি ৭১ চত্বরে। এত গরম পড়ছে যে, ঘামে পুরো শরীর ভিজে গেছে। মাথার ভেতরে যেন রোদ ঢুকে গেছে। মনে হচ্ছে, এখনই ঘুরে পড়ে যাবো। এখানে এসে দুই গ্লাস শরবত খেলাম। খাওয়ার পর শরবত খেয়ে ভালো লাগতেছে।

মো. আল-আমিন নামের এক মাদরাসার শিক্ষার্থী বলেন, আমি খুবই খুশি এ উদ্যোগের জন্য। নামাজ শেষ করে রোদের মধ্যে গেটে আসতে তৃষ্ণা লেগেছে। এখন এক গ্লাস শরবত খেয়ে ভালো লাগছে।

শ্রমজীবীরা শরবত পান করে বলেন, কিনতে ১০ টাকা লাগে। ফ্রি শরবত পেয়ে আমরা বেজায় খুশি। যারা উদ্যোগটি নিয়েছে আল্লাহ তাদের ভালো করুক এই দোয়াই করি।

তৃষ্ণার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে খুশি আয়োজকেরাও। সংগঠনের সাধারণ সম্পাদক এস.এম. দেলোয়ার হোসাইন জানান, উষ্ণ তাপমাত্রার কারণে জনজীবন দুর্বিষহ। আমরা দেখেছি, এ তাপমাত্রায় অনেকের মুখ শুকিয়ে গেছে। আমরা মূলত সেসব শুকিয়ে যাওয়া তৃষ্ণার্ত হৃদয়ে শীতলতা দেখার জন্য এমন ব্যতিক্রমী আয়োজন করেছি।

দেশ (DESH) সংগঠনের সভাপতি ওয়াহীদুজ্জামান বলেন, ডেভেলপমেন্ট এফর্টস ফর সোসাইটি এন্ড হিউম্যানিটি (দেশ) একটি স্বেচ্ছাসেবী সংগঠন যা সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে। এটিও তার ব্যতিক্রম নয়। এখন গরমের তীব্রতায় সবার নাজেহাল অবস্থা। তাই শিবচর পৌর বাজারে আসা পথচারী ও সাধারণ মানুষকে তীব্র গরমে একটু স্বস্তি দিতে আমরা এই উদ্যোগ নিয়েছি।

এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী দেশ (DESH) সংগঠনের উপদেষ্টা মো. মোশারফ হোসেন, নারী সমন্বয়ক ইভানা আফরিন, সদস্য ডাঃ মোঃ শাওন মিয়া, মো. সানাউল্লাহ, মো. শাকিল আহমেদ, মো. উজ্জল শিকদার, মো. শামিম, মো. মেহেদী হাচানসহ ২০ জন স্বেচ্ছাসেবী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com