বায়েজিদ হোসেন, বিশেষ প্রতিনিধি, বগুড়া।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম এমপি এবং জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী জনাব মোঃ আব্দুল বারী এমপি।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নতুন একাডেমিক ভবন নির্মিত হলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার্থীরা আধুনিক সুবিধার মধ্যে পাঠদান গ্রহণের সুযোগ পাবে।
অনুষ্ঠান শেষে মন্ত্রীবৃন্দ বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।