1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের রসায়নে ভরপুর 'জওয়ান’ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের রসায়নে ভরপুর ‘জওয়ান’

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৩, ২:১৮ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

বলিউড বাদশা শাহরুখ খান ‘জওয়ান’-এর ঝলকেই আগুনে আঁচ নিয়ে এলেন। সপ্তাহের প্রথম দিনেই মুক্তি পেয়েছে ‘জওয়ান’ সিনেমার মিনিট ১২ সেকেন্ডের প্রিভিউ। কয়েক মিনিটের প্রিভিউতে যেমন রয়েছেন নানা অবতারের শাহরুখ, তেমনই দেখা মিলছে নয়নতারা, সান্য মলহোত্র, বিজয় সেতপুতি, প্রিয়মণির মতো তারকাদের।

তবে সবচেয়ে বড় চমক অবশ্যই দীপিকা পাড়ুকোন। তিনি যে বিশেষ অতিথি হিসাবে সিনেমাতে থাকছেন, তা আগেও শোনা গিয়েছিল। প্রিভিউতে দেখা গেল দীপিকার অ্যাকশন অবতার। এখন কানাঘুষো, সিনেমাতে দীপিকা নাকি থাকছেন শাহরুখের মায়ের চরিত্রে।

শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের রসায়ন যে দর্শক ভরপুর উপভোগ করেন, তার অন্যতম প্রমাণ ‘পাঠান’। আগেই জানা গিয়েছিল, ‘জওয়ান’-এ একটি গানে থাকবেন নায়িকা। তবে এবার প্রকাশ্যে এল, লাল লেহঙ্গা পরা দীপিকার ঝলক। ‘জওয়ান’ সিনেমাতে দ্বৈত চরিত্রে দেখা যাবে শাহরুখকে।

সেই কারণেই অভিনেতা থাকছেন বাবা-ছেলে দুই চরিত্রেই। তাই দীপিকাকে যেমন মায়ের চরিত্রে দেখা যাবে, তেমনই দেখা যাবে শাহরুখের স্ত্রীয়ের চরিত্রে।

শোনা যাচ্ছে, দীপিকার চরিত্রটা জেলে জন্ম দেবে সন্তানের। স্বামীর মৃত্যুর প্রতিশোধ নেবে জুনিয়র শাহরুখ। প্রমীলা বাহিনী নিয়েই ‘মিশন’ জয়ের লক্ষ্যে শাহরুখ যে বেরিয়েছেন, তা সিনেমার প্রথম প্রচার ঝলকেই স্পষ্ট। দীপিকা অবশ্য চরিত্র নিয়ে পরীক্ষা—নিরীক্ষা করতে কখনওই পিছপা হন না।

অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’-এর মাধ্যমেই প্যান ইন্ডিয়ান সিনেমার জগতে পা রাখতে চলেছেন শাহরুখ। বলিউডের বাদশা তিনি। দক্ষিণী বিনোদন জগতেও তার জনপ্রিয়তা কম নয়। দক্ষিণী পরিচালক হিসাবে ‘জওয়ান’ সিনেমাতে গতে বাঁধা সব মশলাই রেখেছেন অ্যাটলি। এবার দেখার, ‘পাঠান’-এর ব্যবসা কি ছাপিয়ে যেতে পারবে ‘জওয়ান’!

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com