সিরাজগঞ্জের শাহজাদপুর থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক ও নারী-পুরুষ হেল্পডেস্ক সেবা সম্পর্কে অবহিতকরণ এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
(২৭ শে জুলাই) সোমবারে, শাহজাদপুর থানা চত্বরে নারী-পুরুষ হেল্পডেস্কের সেবা, অভিযোগ গ্রহণ ও আইনি সহায়তা পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।
উক্ত সবাই বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও শিক্ষিকা মন্ডলী অংশগ্রহণ করেন।
পাশাপাশি নারী, শিশু ও দুর্বল জনগোষ্ঠীর প্রতি সব ধরনের জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ,জনাব, মোঃসাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাব ইন্সপেক্টর,মোঃ আনোয়ারুল শিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, মোঃ আরিফুজ্জামান আরিফ। শাহজাদপুর পৌর বিএনপির সাবেক সভাপতি,মোঃ এমদাদুল হক নওশাদ।শাহজাদপুর উপজেলা সমাজসেবা অফিসার,মোঃমকবুল হোসেন। শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,মোঃ আল আমিন হোসেনসহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, নারী-পুরুষ হেল্পডেস্ক সাধারণ মানুষের জন্য একটি আস্থার স্থান, যেখানে যে কোনো ধরনের হয়রানি, নির্যাতন বা সহিংসতার অভিযোগ গুরুত্বের সঙ্গে গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদান করা হয়। সমাজ থেকে জেন্ডারভিত্তিক সহিংসতা নির্মূলে পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগই পারে নিরাপদ, সমতাভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তুলতে।
সভায় উপস্থিত সকলকে সচেতনতা বৃদ্ধিতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয় এবং সহিংসতার বিরুদ্ধে নীরব না থেকে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।