1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
শাকিব খানকে নিয়ে আবার সিনেমা নির্মানের ঘোষণা দিলেন ডিপজল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির বড় সাফল্য: ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ আরজেএফ’র উপদেষ্টা অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জামিনে বেরিয়ে এসে বাদীকে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় অভিযোগ বিজয়নগরের আদমপুর উত্তরপাড়ায় কৃষিপণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ সড়কে ইট সলিংয়ের দাবি বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার আগমন উপলক্ষে স্বাগত কিশোর দাস চৌধুরীর শুভেচ্ছা ধামইরহাটে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন প্রবাসী স্বামী শওকত কর্তৃক নির্যাতিত জেসমিনের অপহরণকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে ..হাবিবুর রহমান হাবিব বাঘায় জেলা প্রশাসকের সফর: বৃক্ষরোপণ, সহায়তা বিতরণ ও মতবিনিময় সভা মো. আব্দুল ওহাবের যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন 

শাকিব খানকে নিয়ে আবার সিনেমা নির্মানের ঘোষণা দিলেন ডিপজল

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৮ জুন, ২০২৩, ১:৪০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। তার প্রযোজিত ‘কোটি টাকার কাবিন’ সিনেমা দিয়েই জনপ্রিয়তা অর্জন করে শাকিব-অপু জুটি। এরপরে ডিপজল প্রযোজিত ২০টির বেশি ছবিতে অভিনয় করেন শাকিব। কিন্তু মাঝখানে দীর্ঘদিন ধরে এক সিনেমায় দেখা যায়নি শাকিব-ডিপজল জুটিকে। দীর্ঘ বিরতির ভেঙে আবারও শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণের কথা ভাবছেন ডিপজল।

সম্প্রতি অভিনেতা ডিপজল বলেন, শাকিবকে নিয়ে অনেক আগের দুইটা গল্প ছিল। যখন শাকিব আমার কাছে ছিল। শাকিব এখনও আমার কাছের। দেখলে এখনও ওর বাপের থেকে কম অংশে মাপে না। আমিও দোয়া করি শাকিব যেন ভালোভাবে কাজ করে। কাজের দিকে মনোযোগ দেয়। শাকিবকে আগামীতে দুইটা সিনেমায় নেয়ার পরিকল্পনা আছে। যদি ওর শিডিউল থাকে।

এর আগে ডিপজল বলেছিলেন, শাকিব খান আমার হাতেই সৃষ্টি। আমার সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে তার ক্যারিয়ারের জন্ম। শাকিব খানকে বানাইছি আমি। ও অনেক কষ্ট করে এ জায়গায় এসেছে। শাকিব বানানো অনেক কষ্টের ব্যাপার।

উল্লেখ্য, আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করবেন ডিপজল। বর্তমান কমিটির ওপর ক্ষোভ থেকেই তার এমন সিদ্ধান্ত বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com